নিউজ

১ নভেম্বর থেকে গ্যাস সিলিন্ডার সহ অনেক নিয়মে পরিবর্তন,জানুন ভারত সরকারের নতুন নিয়ম

আগামীকাল থেকেই শুরু হচ্ছে নভেম্বর মাস। রিপোর্ট বলছে এই দিন থেকেই বেশকিছু আর্থিক নিয়মে বদল করতে চলেছে ভারত সরকার। জেনে নিন এই আর্থিক পরিবর্তন আপনার উপরে সরাসরি কি কি প্রভাব ফেলতে পারবে।

প্রথমত ১ নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডার পেতে হলে একটি নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। আপনি যখন ১ নভেম্বর থেকে গ্যাস সিলিন্ডার বুক করবেন তখন আপনার কাছে একটি ওটিপি আসবে। যখন আপনার গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে পৌঁছবে ডেলিভারি ম্যান আপনার কাছে সেই ওটিপি জানতে চাইবে। ওটিপি জানানোর পরেই আপনি গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাবেন। আসলে আপনার কাছে যে ওটিপি আসবে তা গ্যাস এজেন্সির সিস্টেমে দেওয়া কোডের সঙ্গে মিলতে হবে। গ্যাস সিলিন্ডারের নিরাপদ এবং নির্বিঘ্ন ডেলিভারি নিশ্চিত করার জন্য এই পরিবর্তন করা হয়েছে।

প্রতিমাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে সিলিন্ডারের দাম কমানো বা বাড়ানো হতে পারে। এবারেও কিন্তু নভেম্বর মাসের প্রথম দিন এলপিজি এবং বাণিজ্যিক গ্যাস উভয়ের নতুন দাম ঘোষণা করা হতে পারে। যেহেতু আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই মনে করা হচ্ছে এবার প্রথম তারিখ এই বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। ঘরোয়া এবং বাণিজ্যিক দুই রকম সিলিন্ডারের ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকরী হবে।

ইনসিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া নভেম্বর মাসের ১ তারিখ থেকে বীমাকারীদের কেওয়াইসি পূরণ করা বাধ্যতামূলক করে দিতে পারে। এখনো পর্যন্ত একটি নন লাইফ ইন্সুরেন্স পলিসি কেনার সময় কেওয়াইসির বিশদ বিবরণ দিতে হয়। আগামী পয়লা নভেম্বর থেকে এই বিষয়টি বাধ্যতামূলক হয়ে যেতে পারে। কেওয়াইসি সম্পর্কিত নিয়মগুলি নতুন এবং পুরনো উভয় গ্রাহকদের জন্য বাধ্যতামূলক করা হতে পারে। আপনার ইনস্যুরেন্স ক্লেইন করার সময় আপনি যদি কেওয়াইসি নথি না দেন তাহলে আপনার কেওয়াইসি বাতিল হয়ে যেতে পারে।

এছাড়াও রাজধানী দিল্লিতে যারা বিদ্যুৎ ভর্তুকির জন্য রেজিস্ট্রেশন করেননি তারা প্রথম তারিখ থেকে বিদ্যুৎ ভর্তুকি নাও পেতে পারেন বলে জানিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। এখন দিল্লির জনগণকে এক মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তাই যারা ৩১ অক্টোবর পর্যন্ত নিজের রেজিস্ট্রেশন করেননি তারা অক্টোবর থেকে বিদ্যুতে ভর্তুকি পেতে বঞ্চিত হতে পারেন। তাই আপনাকে অবশ্যই ৩১ অক্টোবরের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে।

সবশেষে ১ নভেম্বর থেকে ভারতীয় রেলের নতুন সময়সূচি তৈরি করা হবে। এই নতুন সময়সূচি অনুযায়ী কয়েক হাজার ট্রেনের টাইমটেবিল পরিবর্তিত হবে। তাই যদি আপনি পহেলা নভেম্বর বা তার পরে ট্রেনে যাত্রা করার কথা ভাবেন তাহলে অবশ্যই যাত্রার সময় পরীক্ষা করে নিন। আগে এসব পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর হবার কথা থাকলেও এখন নভেম্বর মাসের প্রথম তারিখ থেকে এই পরিবর্তন কার্যকরী হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026