নিউজ

কোন গ্যারান্টি ছাড়াই মিলছে সরকারি লোন, চাইলে সুবিধা নিতে পারেন আপনিও

বর্তমানে অনেকেই নিজের ব্যবসা করতে চাইছেন এবং চাকরি ছেড়ে ব্যবসা করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন। কিন্তু ব্যবসা শুরু করার ক্ষেত্রে সব থেকে আগে যে দিক থেকে বাধা আসে তা হলো টাকা। অনেকে ব্যাংক থেকে লোন নিতে চান কিন্তু ব্যাংকের থেকে লোন নিলে গ্যারান্টি হিসেবে কিছু একটা জমা রাখতে হয়। তবে এক্ষেত্রে সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যা সমস্যা সমাধান করতে পারে। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের কথা। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার কোন গ্যারান্টি ছাড়াই ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। কিভাবে তাহলে এই ঋণের জন্য আবেদন করবেন? চলুন এই সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক।

মূলত করোনার সময় PM SWANIDHI SCHEME অত্যন্ত কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছিল। ঠেলাগাড়িতে বসা ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার হকার এবং ছোট ব্যবসায়ীরা করোনাকালে এই প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারতেন।

এই প্রকল্পের সবথেকে ভালো বিষয়টি হলো, এই প্রকল্পের আওতায় কোন রকম গ্যারান্টি ছাড়া আপনি লোন পেয়ে যাবেন। তবে লোনের এমাউন্ট মোট তিন বারে আবেদনকারীর একাউন্টে জমা পড়বে। অন্যদিকে ঋণ শোধ করার ক্ষেত্রে এক বছরের সময় আপনি পাবেন। এছাড়াও প্রতি মাসে একটি নির্দিষ্ট কিস্তিতে আপনি লোন শোধ করতে পারেন।

এই প্রকল্প অনুযায়ী যদি আপনি লোন গ্রহণ করেন তাহলে লোনের উপরে ৭ শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে। যদি কোন ব্যক্তি একবার ঋণ পরিশোধ করেন সেক্ষেত্রে তিনি আগের বারের তুলনায় দ্বিগুণ লোন নেওয়ার যোগ্য হয়ে যান। এছাড়া ডিজিটালি এই ঋণের ইএমআই দিলে আপনি বেশ কিছু টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। সে ক্ষেত্রে সুদের হার শেষ পর্যন্ত অনেকটা কমে যাবে। তবে এই প্রকল্পের আওতায় বিনা গ্যারান্টিতে লোন নিতে হলে আপনার কাছে একটা ডকুমেন্ট কিন্তু থাকতেই হবে এবং সেটা হলো আধার কার্ড। এই ডকুমেন্ট নিয়ে যেকোন সরকারি ব্যাংকে গিয়ে আপনি এই ঋণ গ্রহণ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026