ডিফেন্স

আরও বেশি শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা, অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধ বিমান কিনছে ভারত

সামরিক শক্তিতে আরও বেশি বলীয়ান হল ভারত। বায়ুসেনা দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধ বিমান কিনতে চলেছে। বর্তমানে যুদ্ধবিমানের অভাব থাকায় বায়ুসেনা ৮৩টি তেজস বিমান কিনছে। ৪০টি প্রয়োজন হলেও বর্তমানে মাত্র ৩০টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে তাদের। এই ঘাটতি পূরণেই ৮৩টি তেজস বিমান কিনছে বায়ুসেনা। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (হ্যাল) এর সঙ্গে বহুদিন ধরে হওয়া চুক্তি হচ্ছিল কিন্তু হ্যাল যে পরিমান অর্থ দাবি করছিল তা দিতে রাজি ছিল না বায়ুসেনা।

প্রথমিকভবে ৫৬ হাজার ৫০০ কোটি টাকা দাবি করে হ্যাল,আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষামন্ত্রক, যাতে প্রায় এক বছর ধরে বায়ুসেনার সঙ্গে হ্যাল কর্তৃপক্ষের দর কষাকষির পর  রফা হয় ৩৯,০০০ কোটিতে। দেশীয় বাজারে এর আগে এতবড় প্রতিরক্ষা চুক্তি হয়নি। তেজস যুদ্ধবিমানটির প্রস্তুতকারী সংস্থা হ্যাল। ইতিমধ্যেই বহু পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে বিমানটি। গতবছর প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় রুশ নির্মিত ‘আইএল-৭৮’ জ্বালানিবাহী বিমান থেকে ইন্ধন ভরা হয় তেজসে।

আরও পড়ুন : যাত্রীদের সুবিধার্থে এবার রেলস্টেশনে বসানো হচ্ছে হেলথ ATM

প্রায় ১৯ হাজার লিটার জ্বালানি পৌঁছে যায় স্বল্প সময়ে যুদ্ধবিমানটির পেটে।  মাঝ আকাশে জ্বালানি ভরে ভারত সামরিক শক্তির তালিকায় বিশ্বের প্রথম সারিতে নাম। বায়ুসেনার জরাগ্রস্ত মিগ-২১ বিমানগুলির স্থানে আসছে এই তেজস বিমানগুলি। চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেট কমিটির কাছে চুক্তির খসড়া পাঠানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ৩১ মার্চের পূর্বে এসে যাবে বলে আশা করা হচ্ছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: defence

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026