দিল্লির রাস্তাঘাট শুনশান। দোকানপাট সব বন্ধ। ভিড় নেই অফিস যাত্রীদের, স্কুলগুলির গেট বন্ধ। চারিদিকে ছড়িয়ে আছে ইট, পাথর,আর পোড়া গাড়ি। কোথায় সেই রাজপথ ? এত নরকরাজ্যে পরিণত হয়েছে। সোমবার সকাল থেকে সিএএ নিয়ে যেই সংঘর্ষ শুরু হয়েছে, তা বন্ধ হয়নি। দিল্লির প্রায় ১০ এলাকাতে ১৪৪ ধারা জারি রয়েছে। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকাতে নাকা চেকিং ও চলছে। কোথাও নামানো হয়েছে র্যাফ। এই ভয়ানক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজি জানিয়েনিয়েছেন, ” আমরা খুব উদ্বিগ্ন , কেন এরকম ঘটছে দিল্লিতে। আমাদের দেশে হিংসার কোন স্থান নেই। ভারত শান্তির দেশ, প্রত্যেককে অনুরোধ করছি শান্তি বজায় রাখার জন্য।” তিনি কলকাতার সিপিকে ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
দিল্লির এই পরিস্থিতি নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল। মঙ্গলবার অমিত শাহ ও কেজরিওয়াল বৈঠক ও করেন। কিন্তু তার পর ও পরিস্থিতি বদলায়নি। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে পুলিশ ও সাধারণ নাগরিক ও রয়েছেন।আহতর সংখ্যা ১৫০ এর উপরে। শুধু রাজনৈতিক মহল নয় দিল্লির এরি পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বলিউড থেকে টলিউড। একের পর এক টুইট আসছে এই পরিস্থিতি নিয়ে।
আরও পড়ুন : উত্তপ্ত রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন ৩৫ কোম্পানি আধাসেনা, এক হাজার পুলিশকর্মী
পরিস্থিতি এতটা ভয়ানক যে সাংবাদিকরা ও আক্রান্ত হয়েছেন। বাঙালী সাংবাদিককে হিন্দু না মুসলিম তা প্রমাণ করতে ও বলা হয়েছে বলে সূত্রের খবর। দিল্লির পুলিশ কমিশনার বলেছেন যে যারা এই অশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…