নিউজ

ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে ভারত, একুশ শতকের মধ্যেই দেখতে হবে সেই দিন

ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে দেশ। আগামী ৮০ বছরের মধ্যেই দেখতে হবে সেই দিন, জানালেন বিজ্ঞানীরা। তবে ঠিক কি ঘটতে চলেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তারা। বিধ্বংসী বন্যা, ভয়াবহ ভূমিকম্প বা চরম তাপপ্রবাহ – যা কিছু একটা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন তারা। ফলে, এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে রক্ষা পেতে এখনই সবাইকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তারা। নিজেদের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের নির্গমন যাতে কমিয়ে আনা যায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে মানুষকে।

আগামী দিনে ভারতের অবস্থা সবচেয়ে ভয়াবহ হতে চলেছে বলে জানিয়েছে বহুল প্রচারিত প্রকৃতি বিষয়ক জার্নাল ‘আর্থ সিস্টেমস অ্যান্ড সায়েন্স’। সৌদি আরবের আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর আলম আ জৌরি জানিয়েছেন, ২১ শতকে ইতিমধ্যে ভারতের সর্বনিম্ন গড় বার্ষিক তাপমাত্রা প্রায় ৪.২ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। ভারতের মত জনবহুল দেশে এমনিতেই প্রকৃতির খামখেয়ালিপনা দেখা যাচ্ছে নিয়মিত। ফলে একুশ শতকের মধ্যেই ভারত ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়বে মনে করেন তিনি।

তবে শুধু তাপমাত্রার বৃদ্ধি নয়, হতে পারে ভয়াবহ বন্যাও, জানিয়েছে ওই জার্নাল। উত্তর পশ্চিম ভারতে ভয়াবহ এই বন্যার প্রভাবেই ঘটতে পারে ব্যাপক প্রাণহানির ঘটনা, আশঙ্কা খবর প্রকাশ করেছেন জার্নালের বিশেষজ্ঞরা। তাপমাত্রার ব্যাপক বৃদ্ধির ফলে হিমবাহের গলনের কারণে এই বন্যা হতে পারে। একইসঙ্গে বার্ষিক বৃষ্টির পরিমাণ বৃদ্ধিও প্রভাব ফেলবে ভারতে, আশঙ্কা বিজ্ঞানীদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026