দেশ

এবার জব্দ হবে চীন-পাকিস্তান, ভারতের হাতে আসছে পৃথিবীর সবথেকে শক্তিশালী এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি

এতদিন পর্যন্ত জলের যুদ্ধের ক্ষেত্রে ভারতের হাতে ছিল শুধুমাত্র আইএনএস জাহাজ এবং তার কিছু কিছু মিসাইল। কিন্তু এবারে জলযুদ্ধের ক্ষেত্রে সত্তিকারের শক্তিশালী হয়ে উঠতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভারতে আসতে চলেছে দুনিয়ার সবথেকে শক্তিশালী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন মিসাইল। ভারতকে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিল বাইডেন প্রশাসন। ফলে এবারে আমেরিকা থেকে সরাসরি হারপুন মিসাইল ভারতে আসতে চলেছে খুব শীঘ্রই।

৮২ মিলিয়ন ডলার খরচ করে এই সমস্ত মিসাইল আনা হচ্ছে ভারতে। পেন্টাগন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ” ভারত আগেই এই হারপুন মিসাইল কেনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল। তার পাশাপাশি মিসাইল এর রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এদিন মার্কিন বাইডেন প্রশাসনের তরফ থেকে এই মিসাইলের বিক্রির পেপারে সবুজ সংকেত দিয়েছে। শুধু তাই নয়, এই মিসাইল বিক্রি হলে যে ভারত এবং আমেরিকার মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে তা আরো শক্তিশালী হবে।”

ভারতের হাতে যদি এই হারপুন মিসাইলের মতো একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চলে আসে, তাহলে পাকিস্তান এবং চীনের মতো বেশ কিছু রাষ্ট্র বেশ চাপের মধ্যে পড়ে যাবে। এই মিসাইল যদি ভারতের হাতে আসে তাহলে ভারতকে জলযুদ্ধে টেক্কা দেওয়া আর সহজ হবে না। জানা যাচ্ছে এই মিসাইল বিক্রির ক্ষেত্রে মূল কন্ট্রাক্টর হবেন নির্মাণকারী সংস্থা বোয়িং ও সেন্ট লুইস। ১৯৭৭ সালে এই মিসাইল তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জানা যায়, যে কোন আবহাওয়ায় দুনিয়ার যেকোন প্রান্তে সমানভাবে এই মিসাইল কাজ করতে পারে।

তার পাশাপাশি সমুদ্রের অনেকটা নিচে থেকে এই মিসাইল উড়ে যাবে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হবে। এর ফলে, জলযুদ্ধের ক্ষেত্রে ভারত বর্তমানে অনেকটাই শক্তিশালী। গত ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেন। জানা যায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম বিষয় নিয়ে বেশ কিছু কথা হয়। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে তার মেজর ডিফেন্স পার্টনার হিসেবে দাবি করেছিল। তার মোটামুটি পাঁচ বছর পরে ২০২১ সালে ভারতের হাতে আসতে চলেছে পৃথিবির সবথেকে শক্তিশালী আন্ডারওয়াটার মিসাইল, যার নাম হারপুন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026