স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৪৬৩ জন নতুন আক্রান্ত যোগ হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৮১৫ তে। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। তবে এরই মাঝে আশার আলো দেখিয়ে সুস্থ হয়েছেন ১১৯০ জন।
এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল গতকালই জানিয়েছেন, দেশের মোট করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের শরীরে সংক্রমণের পরিমাণ মৃদু, আর বাকি ২০ শতাংশকে রাখা হয়েছে আইসোলেশনের বিশেষ পর্যবেক্ষণে।
সংক্রমণের বিচারে গোটা দেশে মহারাষ্ট্র, দিল্লী ও তামিলনাড়ুর অবস্থা খুবই শোচনীয়। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৩৩৭। মহারাষ্ট্রের পরেই দিল্লীতে আক্রান্তের সংখ্যা ১৫১০ জন এছাড়া তামিলনাড়ুতে আক্রান্ত ১১৭৩ জন।
আজ বাংলা নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি বলেন যে, দেশে সংক্রমণ কমাতে গেলে আরও বেশি করে নমুনা পরীক্ষার প্রয়োজন। এছাড়া আরও বলেন, যে জায়গাগুলি হটস্পটে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে সেখানে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে। কারণ হটস্পট বাড়লেই সংকট আরও বেশি করে বাড়বে। শুধু তাই নয় তিনি লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩রা মে পর্যন্ত ঘোষণা করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…