খেলা

IND vs RSA: বোলাররাই ডুবিয়ে দিল ভারতকে, ২১১ রান করেও ইতিহাস লেখা হল না ব্লু-বাহিনীর

আর মাত্র একটি ম্যাচে জয়, তবেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিশ্বরেকর্ড তৈরি হতো ভারতের নামে! আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত যে কাজ কেউ করে দেখাতে পারেনি সেটাই করার সুবর্ণ সুযোগ ছিল ব্লু-বাহিনীর সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টানা ১২ ম্যাচ জিতে যুগ্মভাবে আফগানিস্তানের সাথে সারিতে থেকে যেতে হলো ভারতকে। ইতিপূর্বে, ২০১৭-২০১৯ সালের মধ্যে আফগানিস্তান টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে বিশ্ব রেকর্ড নিজেদের নামে করে রেখেছিল।

গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুনভাবে ভারতের নাম লেখার সুবর্ণ সুযোগ ছিল ঋষভ পন্থের কাছে। সেইমতো শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত বোলাররাই ডুবিয়ে দেয় ভারতকে। ২১১ রানের বিশাল লক্ষ্যমাত্রা খুব সহজেই তুলে নেয় প্রোটিয়া বাহিনী।

গতকাল সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ঋতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিশানের জুটিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ব্যক্তিগত ২৩ রানে ঋতুরাজ সাজঘরে ফিরলেও ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঈশান কিশান। তাছাড়া দলের হয়ে শ্রেয়াস আইয়ার ব্যক্তিগত ৩৬ এবং অধিনায়ক ঋষভ পন্থ ২৯ রানের ইনিংস খেলেন। শেষে মাত্র ১২ বলে অপরাজিত ৩১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। সর্বসাকুল্যে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

২১২ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথমেই অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট হারিয়ে ফেলে। এমনকি পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের নিয়ন্ত্রনহীন বোলিং এবং দায়িত্বজ্ঞানহীন মিস ফিল্ডিং ভারতকে ডুবিয়ে দেয়। রাসি ভ্যান ডের ডুসেনের সহজ ক্যাচ ছেড়ে দেন শ্রেয়াস আইয়ার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ৭৫ রানের ঝাঁ-চকচকে ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফেরেন। তাছাড়া আইপিএল এর ধারাবাহিকতা বজায় রেখে ডেভিড মিলার ৩১ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

২১২ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করেও বোলারদের দায়িত্বজ্ঞানহীন বোলিং শেষমেষ ডুবিয়ে দেয় ভারতকে। আক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার এমনকি হার্সেল প্যাটেল নিজেদের ব্যক্তিগত ওভার শেষ করতে ৪০ ঊর্ধ্ব রান খরচ করেন। অন্যদিকে চতুর চাহাল ২ ওভারে ২৬ এবং হার্দিক পান্ডিয়া মাত্র এক ওভার বোলিং করে ১৮ রান খরচ করেন। বেপরোয়া বোলিংয়ের কারণে বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করেও ভারত ৭ উইকেটে লজ্জাজনকভাবে পরাজিত হয়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026