খেলা

কাজে আসল না বিরাটের দুর্দান্ত ইনিংস, ২-১ সিরিজ এগিয়ে গেল ইংল্যান্ড

তৃতীয় টি-টোয়েন্টির রুদ্ধশ্বাস ম্যাচে কামব্যাক করলো ইংল্যান্ড শিবির। ৮ উইকেটে ভারতকে হারিয়ে ম্যাচ ঝুলিতে ভরে মরগ্যান এন্ড কোং। আরও একবার পরাজয় হজম করতে হল ভারতেকে। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। ৩য় ম্যাচে দুই দলই একটি করে পরিবর্তন আনে। প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকার পর এই ম্যাচে সূর্যকুমার যাদবের জায়গায় দলে ফেরেন হিটম্যান রোহিত শর্মার। অন্যদিকে ইংল্যান্ড টিমে টম কারেনকে স্থলাভিষিক্ত করে আসেন মার্ক উড।

প্রথম দিকেই ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে ভারতকে চাপে ফেলে ইংল্যান্ড। তিনটি উইকেট পড়ে যায় মাত্র ২৪ রানের মধ্যে। রোহিত শর্মা প্রত্যাবর্তন করলেও দলকে বড় রান দিতে ব্যর্থ হন। ১৭ বলে তাঁর রান ১৫। অন্যদিকে ওপেনিং স্লটে আবারও ব্যর্থতা পান কে এল রাহল। ৪ বলে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।ঈশান করেন ৯ বলে মাত্র ৪ রান। এই ভরাদুবি থেকে একা হাতে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক বিরাট। প্রথমদিকে ভারত যেভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তাতে দেড়শো রান তোলা বেশ কঠিন ছিল। কিন্তু তা সম্ভব হলো বিরাটের ব্যাট থেকে।

২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানে পৌছায় টিম ইন্ডিয়া। ৪৬ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন কিং কোহলি। ৮টি চার ও চারটি ছয়ে সাজানো তাঁর ইনিংস। হার্দিক পাণ্ডিয়া করেন ১৭। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেন মার্ক উড।চার ওভারে ৩১ রান দিয়ে তিনি ৩ উইকেট নিয়েছেন। ২ টি উইকেট পান ক্রিস জর্ডন।

বোলিং এর সাথে সাথে ব্যাটিং এও আধিপত্য জারি রাখে ইংল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ভারতের দেওয়া টার্গেট চেস করে তাঁরা। ওপেনার জস বাটলার ৫২ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে ওপেনিং স্লটে নামা জেসন রয় ১৩ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ডেভিড মালানের ব্যাট থেকে আসে ১৪ রান। বেয়ারস্টো ২৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। এদিকে ভারতীয় বোলাররা ইংল্যান্ড ব্যাটসম্যানদের ভিত টলাতে পারেননি। কেবল চাহাল ও সুন্দর একটি করে উইকেট তোলেন। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ২-১ এ এগিয়ে গেল ইংল্যান্ড।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026