১৪ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পরেও ভারত এবং চিনের অবস্থার পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু পক্ষই আরও বেশি সংখ্যায় সেনা মোতায়েন করবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই চিন জানিয়েছে চূশূলে কৌশলগত ভাবে পাহাড় চূড়োগুলি থেকে সরে যেতে হবে ভারতীয় বাহিনীকে৷ অন্যদিকে ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যতোক্ষন পর্যন্ত চিন নিজেদের সেনা না সড়াবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় বাহিনীর অবস্থানে কোনও বদল ঘটানো হবে না৷
আলোচনার পর দুই বাহিনীর কর্প কমান্ডাররা সিদ্ধান্ত নিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সারা বছরই নজরদারি চালাতে হবে এবং সেনা মোতায়েন করে রাখতে হবে৷ প্রসঙ্গত, কিছুদিন আগে প্যাংগংয়ের উত্তরের এলাকা মোট ৮টি জায়গা রয়েছে সেখানে ফিঙ্গার ৮ পর্যন্ত এতদিন টহল দিত ভারত।
আর এখন ফিঙ্গার ফাইভ পর্যন্ত এগিয়ে এসে ভারতীয় বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে চিন। সেপ্টেম্বরের প্রথম দিকে প্যাংগং লেকের উত্তরে ভারত চিন দুপক্ষই ১০০-২০০ রাউন্ড ওয়ার্নিং শর্ট ছুড়েছিল। জানা গিয়েছে এর আগে গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের সময়ে রাইফেল ও বর্শার মতো অস্ত্র ব্যবহার করেছিল চিনা সেনা।
কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক গুরুত্বপূর্ণ জায়গার দখল নিয়েছে ভারতীয় সেনা। কিন্তু সেখানে এখনো প্রবেশ নিতে পারেনি চিন।চিন আর ভারতের পরিস্থিতি এতোটাই উত্তপ্ত, যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আগামী শীতে দুই পক্ষেরই অন্তত ৫০ হাজার করে সেনা মোতায়েন করা হতে পারে লাদাখের দুর্গম এবং প্রতিকূল পরিবেশে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…