নিউজ

Share it-এর বিকল্প Dodo Drop অ্যাপ বানিয়ে চমকে দিলেন কাশ্মীরের ১৭ বছর বয়সী তরুণ

সম্প্রতি জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত সরকার ৫৯ টি চীনা অ্যাপস ব্যান করেছে। ব্যান করা অ্যাপ গুলির মধ্যে শেয়ার ইটের মতো জনপ্রিয় ফাইল শেয়ারিং অ্যাপও ছিল। এবার শেয়ার ইটের বিকল্প একটি ফাইল শেয়ারিং অ্যাপ বানিয়ে তাক লাগিয়ে দিলো জম্মু-কাশ্মীরের ১৭ বছর বয়সী এক তরুণ। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার চৈটিয়ার বাসিন্দা আশফাক মেহমুদ চৌধুরী “ডোডো ড্রপ” নামে একটি ফাইল শেয়ারিং অ্যাপ বানিয়েছেন যা সম্পূর্ণ ভাবে ভারতীয়।

তিনি জানিয়েছেন, তাঁর বানানো এই অ্যাপটির মাধ্যমে কোনোরকম ইন্টারনেট অ্যাক্সেস ছাড়াই অডিও, ভিডিও, ফটো এবং ফাইল দুটি ডিভাইসের মধ্যে শেয়ার করা যায়। সংবাদ সংস্থা এএনআই এর সাথে কথা বলার সময় আশফাক মেহমুদ চৌধুরী বলেন, “ভারত সরকার চীনা অ্যাপ গুলি ব্যান করার পর আমি সিদ্ধান্ত নিই একটি ফাইল শেয়ারিং অ্যাপ বানাবো। তারপর চার সপ্তাহ লেগেছে আমার এই অ্যাপটি তৈরি করতে। আমি এখন ভারতের জন্য একটি বিশ্বমানের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই।”

ডোডো ড্রপ অ্যাপটির ট্রান্সফার রেট ৪৮০ এমবিপিএস পর্যন্ত রয়েছে যা শেয়ার ইটের চেয়ে দ্রুত এবং এই অ্যাপটি ব্যবহার করাও বেশ সহজ। আশফাক মেহমুদ আরও জানিয়েছেন, “এই অ্যাপ ব্যবহারকারীরা দুটি ডিভাইসের মধ্যে ফটো, ভিডিও, অডিও, অ্যাপস, টেক্সট ইত্যাদি ডেটা ট্রান্সফার করতে পারবেন কোনওরকম ইন্টারনেট অ্যাক্সেস ছাড়াই। এই ট্রান্সফার গুলি সম্পূর্ণ এনক্রিপ্ট করা এবং সুরক্ষিত থাকবে।” আশফাকের বাবা পারভেজ আহমেদ চৌধুরী বলেছেন, “আমরা আশফাককে সম্পূর্ণ সমর্থন করি এবং সহযোগিতা করি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026