নিউজ

গতরাত থেকে আচমকা AIIMS এ ভর্তি অমিত শাহ, ভালো আছেন মত হাসপাতালের

গত ২রা আগস্ট করোনা পজিটিভ আসার খবর নিজেই জানিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত সপ্তাহের শেষে কোভিড নেগেটিভ আসার পর হাসপাতাল থেকে ফিরে হোম আইসলেশনে ছিলেন তিনি। কিন্তু গতকাল রাতে হঠাৎই রক্তচাপ বেড়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে একটি লিখিত বক্তব্য প্রকাশ করেছে–‘বিগত ৩-৪ দিন ধরেই গা-হাত-পায়ের ব্যাথায় ভুগছিলেন অমিত শাহ। ছিল শারীরিক ক্লান্তি। তবে তাঁর কোভিড নেগেটিভই এসেছে। কোভিড পরবর্তী যত্ন নেওয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তিনি সুস্থই আছেন, এবং হাসপাতাল থেকেই তাঁর কাজকর্ম চালাচ্ছেন।’

গত শুক্রবারই করোনা নেগেটিভ আসে স্বরাষ্ট্র মন্ত্রীর। একথা নিজেই জানান তিনি। পাশাপাশি এও জানান করোনা নেগেটিভ এলেও চিকিৎসকদের পরামর্শ মত কিছুদিন তিনি সেলফ আইসলেশনে কাটাবেন। সেই সঙ্গে সুস্থ হয়ে ওঠার জন্য গুরগাঁওয়ের মেদন্ত হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মী এবং কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান অমিত শাহ।

উল্লেখ্য, ২রা আগস্ট নিজের করোনা পজিটিভ হওয়ার খবর স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করার পর কিছুদিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, সকলকেই আইসোলেশনে থাকা ও করোনা পরীক্ষা করতে বলেছিলেন অমিত শাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026