অনির্দিষ্ট কালের জন্য সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল করলো রেল। রেলের তরফে মঙ্গলবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “দেশ জুড়ে স্পেশাল ট্রেন এবং মালগাড়ি ছাড়া অন্য সমস্ত ট্রেনই পরবর্তী নোটিশ পর্যন্ত বাতিল। এর মধ্যে লোকাল, মেট্রো, এক্সপ্রেস, মেল সমস্ত ট্রেনই আছে।”
অর্থাৎ ২৩০ টি স্পেশাল ট্রেন, মালগাড়ি চলবে। বাকি সমস্ত ট্রেনই বন্ধ থাকবে। মহারাষ্ট্র সরকারের অনুরোধে মুম্বাইয়ে যেসমস্ত লোকাল ট্রেন চলছিল সেগুলিও চলবে। রাজধানী রুটে আনলক-১ পর্যায় থেকে ১০০ জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সম্প্রতি মুম্বাইয়ের শহরতলিতে জরুরি ভিত্তিতে কয়েকটি লোকাল ট্রেনও চালাচ্ছিল রেল।
এছাড়াও লকডাউনের শুরু থেকেই দেশ জুড়ে মালগাড়ি চলছে। এই সমস্ত ট্রেনই চলবে বলে জানিয়ে দিয়েছে রেল। দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর থেকেই বন্ধ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। যাত্রীবাহী ট্রেন পরিষেবা আরও কিছুদিন বন্ধ থাকবে বলে জানানো হলো আজ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…