অবশেষে করোনা নামক মারণ ভাইরাসের সাথে লড়াই করে জয়লাভ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ কিছুদিন আগে করোনা রিপোর্ট পজিটিভ আসায় ভর্তি হয়েছিলেন মেদান্ত হাসপাতালে। ট্যুইট করে নিজেই জানিয়েছিলেন তার অসুস্থ হওয়ার কথা। এবার ফের জানালেন নিজের সুস্থ হওয়ার কথা।
তিনি এই বিষয়ে ট্যুইট করে বলেন, “আজ আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ইশ্বরকে ধন্যবাদ জানাই এবং যারা যারা এই সময়ে আমার স্বাস্থ্যোন্নতির জন্য শুভ কামনা জানিয়ে আমার পরিবারের সাহস বাড়িয়েছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। ডাক্তারের পরামর্শ মতো আরও কিছুদিন বাড়িতে আইসোলেশনে থাকবো।”
একইসাথে তিনি মেদান্ত হাসপাতালের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বিজেপি শিবিরের বেশ কয়েকজনকে আইসোলেশনে পাঠানো হয়। উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই দিল্লী বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে পোস্ট করে, তা ডিলিট করে দিয়েছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…