করোনার দাপটে নাজেহাল বিশ্ববাসী। আর এই মারণ ভাইরাসের উপদ্রব শুরু হয় চিনের উহান শহর থেকে যা আজ গোটা বিশ্বকে নাজেহাল করেছে। করোনার সংক্রমণে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আর এতেই বিশ্বের অনেক দেশ এবার চিনের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এরফলে চিনের উপর চাপ বাড়ছে। যার ফলে অনেক লোকসানের মুখে পড়ছে বেজিং।
পরিস্থিতি ক্রমে যত জটিল থেকে জটিলতর হচ্ছে ততই চিনের উপর ক্ষোভ বাড়ছে বিশ্বের। ভারতের লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের পর ২০ জন ভারতীয় সেনা শহীদ হন। আর এরপরে ভারতের থেকে বেশ কিছু চিনা অ্যাপ ব্যান করা হয়েছে। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে চিনের প্রতিবেশী দেশ ভারতও চিনের সহায়তা পরোয়া করে না।
ইতিমধ্যে বহু দেশ চিন থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছে অন্যত্র। অ্যাপলের মতো সংস্থাও এবার চিনের মাটি থেকে ভারতে তাঁদের সংস্থা স্থানান্তর করছে। এবার ভারতেই তৈরি হবে আইফোন-১১, আইফোন এস্ক-আরের মতো মোবাইল। বড় সংস্থা সহ সহযোগী সংস্থাগুলিও ভারতের মাটিতেই ব্যবসা গড়ে তুলতে আগ্রহী। আর এরফলে ভারতের ব্যবসার ক্ষেত্রে লাভজনক দিক বলে মনে করা হচ্ছে। দেশে বাড়বে ৫৫ লক্ষ কর্মসংস্থান, এমনটাই মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…