অরূপ মাহাত: একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটলো মধ্যপ্রদেশের নিমুচ জেলায়। জানা গেছে, ১০ বছর বয়সী একটি ‘প্রশিক্ষিত’ ছেলে ব্যস্ত সময়ে সময় একটি ব্যাংকে প্রবেশ করে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। সেই এই অপরাধ কারো নজরে না পড়লেও পরে সিসিটিভিতে ধরা পড়ে সমগ্র বিষয়টি। এদিন সকাল ১১ টার দিকে নিমুচ জেলার জাওয়াদ এলাকার একটি সমবায় ব্যাংকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, এক নাবালক চিরাচরিত পোশাক পরে সবার নজর এড়িয়ে ক্যাশিয়ারের ঘরে প্রবেশ করে ও ৫০০ টাকার নোটের দুটি বান্ডিল একটি ব্যাগে নিয়ে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সে ছুটতে শুরু করলে ব্যাংকের অ্যালার্মটি বেজে ওঠে। এরপরই ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীরা তার পিছনে ধাওয়া করেন।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে পুলিশ দেখতে পায় যে, ২০ বছর বয়সী এক ব্যক্তি ওই নাবালককে নির্দেশ দিচ্ছিলেন। প্রায় ৩০ মিনিট ধরে ওই ব্যক্তি ব্যাঙ্কের মধ্যে ছিলেন এবং ক্যাশিয়ার তার কেবিন ছেড়ে উঠলে বাইরে দাঁড়িয়ে থাকা নাবালককে চুরির নির্দেশ দেন তিনি। নাবালকের ছোট উচ্চতার কারণে, কেউ বুঝতে পারেনি যে তাদের নাকের নীচে এমন একটি দুর্ধর্ষ চুরি হতে চলেছে। পরে, নিরাপত্তারক্ষীরা ওই নাবালককে আটক করে জুভেনাইল হোমে পাঠায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…