পি এম কিষাণ যোজনায় সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অধীনে কৃষকদের অ্যাকাউন্টে ১৭ হাজার কোটি টাকা আজ ই-ট্রান্সফার করা হয়েছে। রবিবার মোট ৮,৫০০ কোটির বেশি কৃষক পরিবারকে সরাসরি দেওয়া হয়েছে এই টাকা। পিএম কিষাণ যোজনায় বার্ষিক যে ৬,০০০ টাকা করে কৃষকদের দেওয়া হয় তার ষষ্ঠ কিস্তির টাকা দেওয়া হলো আজ। এই সময় কৃষকরা যে সমস্ত ফসল ঘরে তুলেছেন বা চাষ শুরু করেছেন, তাদের সাহায্যে লাগবে এই অর্থ। এমনটাই মত কেন্দ্রের।
২০১৮ সালে আনা এই প্রকল্পের অধীনে দেশের সাড়ে নয় কোটি কৃষক উপকৃত হন। এই প্রকল্পের জন্য কেন্দ্রের প্রতি বছর খরচ হয় ৭৫ হাজার কোটি টাকার বেশি। করোনার জন্য দেশ জুড়ে যখন লকডাউন জারি হয় তখনও এই প্রকল্পের অধীনে কৃষকদের টাকা পাঠিয়েছিল কেন্দ্র। করোনা মোকাবিলায় ঘোষণা করা ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’র মধ্যেই এই পি এম কিষাণ যোজনায় ২২,০০০ কোটি টাকা ট্রান্সফারের কথা বলেছিল কেন্দ্র। তখন এই বিষয়টি নিয়ে বিতর্কও হয়। এর মাঝেই আজ ১৭,০০০ কোটি টাকার বেশি ট্রান্সফার করা হলো।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই ‘পি এম কিষাণ যোজনা’ আনে কেন্দ্র সরকার। এই যোজনায় দেশের সাড়ে নয় হাজারের বেশি কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়। এত কম টাকা দেওয়ার জন্য কেন্দ্রের বিরোধিতাও করে কংগ্রেস। পাল্টা কংগ্রেস ঘোষণা করে তারা ক্ষমতায় এলে প্রতি বছর ১২,০০০ টাকা করে দেবে। কিন্তু দ্বিতীয়বার আরও বেশি সমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…