নিউজ

ভারতের আকাশে টানা ২০ দিন এক জায়গায় ধূমকেতু, দেখা যাবে খালি চোখেই

অরূপ মাহাত: একটি নজিরবিহীন সাল হতে চলেছে এই ২০২০ সালটি। বিভিন্ন অতি প্রাকৃতিক ঘটনার সৌজন্যে সারা বিশ্ব জুড়ে এক অনন্য নজির গড়ে তুলেছে। করোনা মহামারি থেকে শুরু করে ধস, বন্যা ও পঙ্গপালের হানায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। এর মধ্যেই বেশ কয়েকবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ছবি দেখা গেছে। এবার আবারও এক বিরলতম মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে মানুষ। মঙ্গলবার থেকেই এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে বিশ্ববাসী। মহাকাশে ছুটে চলা একটি ধূমকেতু ক্রমশ পৃথিবীর কাছে এসে পড়ায় ১৪ জুলাই, মঙ্গলবার থেকেই দেখা মিলবে তার।

গত ২৭ শে মার্চ নিউওয়াইজ স্পেস টেলিস্কোপে প্রথম ধরা পড়ে এই ধূমকেতুর ছবি। তখনই এর নাম দেওয়া হয় নিউওয়াইজ (সি/২০২০ এফ৩)। ভারতের আকাশ থেকে দেখা যাবে এই ধূমকেতু। এই ধূমকেতুটি দেখতে কোন ধরনের টেলিস্কোপ লাগবে না বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। শুধু আজই নয়, এই ধূমকেতু টানা ২০ দিন অবস্থান করবে ভারতের আকাশে। এই সময় খালি খালি চোখেই দেখা যাবে তাকে, এমনই দাবি বিজ্ঞানীদের।

এই ২০ দিন সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে ২০ মিনিট করে ধূমকেতুটি দেখা যাবে বলে জানিয়েছেন ভুবনেশ্বরের পাঠানি সামন্ত প্ল্যানেটারিয়ামের ডেপুটি ডিরেক্টর শুভেন্দু পট্টনায়েক। প্রতিদিন এক জায়গাতেই স্থির থাকবে এই বিষ্ময়কর জ্যোতিষ্ক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026