নিউজ

তৈরি হয়ে গিয়েছে করোনার টিকা, আজ প্রকাশিত হবে প্রথম ট্রায়ালের ফলাফল

করোনার কবলে জর্জরিত গোটা বিশ্ব। প্রতিনিয়ত বেড়েই চলেছে মৃত্যু তথা আক্রান্তের সংখ্যা। তবে এই পরিস্থিতিতে খানিকটা আশার আলো দেখাতে চলেছে অক্সফোর্ডের বিজ্ঞানীরা। কারণ, তাদের তৈরি প্রতিষেধকের তৃতীয় তথা শেষ পর্যায়ের কাজ চলছে। ট্রায়ালটি চালানো হচ্ছে ব্রিটেন, আমেরিকা ও ব্রাজিল মিলিয়ে মোট ৪৫,০০০ জন স্বেচ্ছাসেবকের উপর।

এর আগে জানা গিয়েছে, খুব শীঘ্রই আসতে চলেছে এর ফলাফল। সম্প্রতি একটি ব্রিটিশ পত্রিকা ‘দি ল্যানসেট’ (The Lancet)-এ বলা হয়েছে অক্সফোর্ডের তৈরি বিজ্ঞানীদের প্রতিষেধকের ফলাফল প্রকাশিত হতে পারে আজ। পাশাপাশি ভারতে অক্সফোর্ডের বিজ্ঞানীরা আগস্ট মাস থেকে হিউম্যান ট্রায়াল শুরু করতে পারেন।

গত মাসে এই বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থার প্রধান ডাঃ সারা গিলবার্ট জানিয়েছেন, এই প্রতিষেধক করোনা নামক মারন ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে সফল হয়েছে। একাধিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ মিলেছে তাদের তৈরি এই প্রতিষেধক বছর খানেক ধরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।

অন্যদিকে অক্সফোর্ডের করোনা টিকা বিষয়ক পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ডেভিড কার্পেন্টার জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হতে পারে সমস্ত পরীক্ষা। যার ফলস্বরূপ আগামী সেপ্টেম্বরের মধ্যে ব্যবহার করা যেতে পারে এই প্রতিষেধক। এবার এই সর্বশেষ পরীক্ষার ফলাফল ইতিবাচক হওয়ার আশায় রয়েছে সকলে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026