নিউজ

চলতি বছরই মিলবে করোনার টিকা

অরূপ মাহাত: অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে যে করোনা টিকা আবিষ্কার হয়েছে, তা তৈরির দায়িত্ব পেয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। আগামী অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই করোনার টিকা বাজারে এসে যাবে বলে জানালেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে আলোচনা করেন পুনাওয়ালা। সেখানেই তিনি জানান, চলতি বছরের শেষ দিকে করোনার টিকা প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

একইসঙ্গে আগামী মাসের মাঝামাঝি থেকে ভারতে এই টিকার ট্রায়াল শুরু হবে বলেও জানান তিনি। টিকা তৈরির পর তা প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গেলে ওড়িশা সরকার ও সিরাম ইনস্টিটিউট এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করতে পারে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান, প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে করোনার টিকা প্রয়োগের ক্ষেত্রে ওড়িশা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকার সিরাম ইনস্টিটিউটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

ভারতে তৈরি হওয়া করোনার প্রতিষেধক টিকা কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ১২টি প্রতিষ্ঠানে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ও এসইউএম হাসপাতাল। চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের নির্বাচনের কাজ চলছে পুরোদমে। তবে, যেভাবে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবকের কাজে অংশ নিতে এগিয়ে আসছেন তাতে আশার আলো দেখছেন চিকিৎসক মহল। ভুবনেশ্বর হাসপাতালের ট্রায়াল প্রক্রিয়ার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ই ভেঙ্কট রাও এত মানুষের ইতিবাচক সাড়া পেয়ে আপ্লুত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026