সুবানসিরি: অবশেষে চিনের সেনাবাহিনী মুক্তি দিল পাঁচ ভারতীয় কিশোরকে। এই খবরটি টুইট করে জানিয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু। দুমতু ইবিয়া, প্রসাদ রিংলিং, নাগারু ডেরি, তোচ সিংকম ও তানু বাকর নামে পাঁচ ভারতীয় কিশোরকে শেষমেশ মুক্তি দিল চিনা সেনা। সুবানসিরি জেলার নাচো এলাকা থেকে ওই পাঁচ কিশোরকে অপহরণ করেছিল পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। চিনা সীমান্তে পাঁচ ভারতীয় কিশোর ঢুকে পড়ায় চিনা সেনারা আটক করেছিল। অবশেষে আজ মুক্তি পেল ওই পাঁচ কিশোর।
কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এ বিষয়ে জানিয়েছিলেন, ভারতীয় সেনার প্রধান আধিকারিক লাল সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে হটলাইনে যোগাযোগ করে পাঁচ ভারতীয় কিশোরদের ফিরিয়ে আনার আবেদন করেছিল। চিনের পক্ষ থেকে বলা হয়েছিল আজ, শনিবার যে কোনও সময় এই পাঁচ ভারতীয়কে ফেরত দিতে পারে চিন। সেই মতো ফিরিয়ে দেওয়া হল।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু টুইট করে বলেন, চিনা সেনারা ভারতীয় সৈন্যের হাতে পাঁচ ভারতীয় কিশোরকে তুলে দিয়েছে। পাঁচজনই অক্ষত রয়েছে। উল্লেখ্য, পাঁচ জন কিশোর অপহৃত হওয়ার পর ভারত সরকার ও ভারতীয় সেনা যেভাবে তাদের ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছিল তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…