নিউজ

রবিবার ভোরে ঘটতে চলেছে বিরল ঘটনা, আগামীকাল আকাশে দেখা মিলবে পাঁচটি গ্রহের

আগামীকাল রবিবার ভোরে ঠিক সূর্য উদিত হওয়ার আগে এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে পৃথিবীর মানুষ। চলতি বছরে একের পর এক অদ্ভুত ও অবিস্মরণীয় ঘটনার সাক্ষী থাকছে বিশ্ববাসী। বছরের শুরু থেকেই হয়ে চলেছে একের পর এক ঘটনা। সেরকম ভাবেই রবিবার ভোর বেলা এমনই এক দৃশ্য দেখতে পাবে সাধারণ মানুষ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবারে সূর্য উদয় হওয়ার পূর্ব মূহুর্তে একসঙ্গে পাঁচটি গ্রহকে খালি চোখে দর্শন করতে পারব আমরা।

আমাদের চোখ মহাকাশের দিকে অনুধাবিত হলে শুধু নজরে পড়ে সূর্য, চাঁদ, শুকতারা, সন্ধ্যাতারা, সপ্তর্ষিমন্ডল, কালপুরুষ ইত্যাদি। তবে গ্রহদের দেখা পাওয়া বেশ খানিক অপেক্ষার ব্যাপার। আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে রবিবার ভোরবেলা। অর্থাৎ ১৯শে জুলাই ২০২০ সালে রবিবার ভোরবেলা আকাশের দিকে নজর রাখলে দেখা মিলবে পাঁচটি গ্রহের। গ্রহগুলি হল- বুধ (Venus), শুক্র (Mercury), মঙ্গল (Mers), বৃহস্পতি (Jupiter) ও গুরুগ্রহ শনি (Saturn)।

তবে গ্রহ পাঁচটি একই স্থানে দৃশ্যমান হবে না। একেক দিকে একেকটি গ্রহ দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহগুলি রবিবার ভোরে সূর্যোদয়ের ঘন্টাখানেক আগে দেখা যাবে। উত্তর ও উত্তর-পশ্চিম আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যাবে হবে বুধ গ্রহকে। দক্ষিণ-পূর্বে দৃশ্যমান হবে মঙ্গল গ্রহ। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে দিকে দেখা মিলবে হবে শনি ও বৃহস্পতি গ্রহের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026