নিউজ

নাইট কারফিউর নিয়ম ভাঙল মন্ত্রীপুত্র, বাধা দিলে বিতর্কের মুখে মহিলা পুলিশকর্মীর

শ্রেয়া চ্যাটার্জি – নাইট কারফিউয়ের নিয়ম ভেঙে মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়েছে। শুধু তাই নয় উপরন্তু মাস্ক ও পরেননি। অন্যায় করেও পুলিশ আটকাতেই তাকে যথেষ্ট রোয়াব দেখাতে শুরু করেন তিনি। শুধু তাই নয় মন্ত্রীর ছেলে বলে সেই পুলিশকর্মীকে হুমকিও দেন। নিয়ম ভাঙার অপরাধে রাজ্যের মন্ত্রীর ছেলে এবং ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করলো গুজরাট পুলিশ। কিন্তু তদন্ত এখনো ঠিকভাবে শুরু না হওয়ার জন্য সেই অভিযোগ তুলে মহিলা পুলিশ আধিকারিক আগে থেকেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

ভারতবর্ষ জুড়ে করোনার থাবা ক্রমশ অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই গুজরাটে নাইট কারফিউ চলছে। কিন্তু নাইট কারফিউয়ের নিয়ম লংঘন করে গাড়ি চালিয়েছেন মন্ত্রীপুত্র। নিয়ম ভাঙ্গার অপরাধে সেই গাড়িটি আটক করেন মহিলা কনস্টেবল সুনিতা যাদব। গাড়ি আটকানোর জন্য এই মহিলা পুলিশ কনস্টেবলের সঙ্গে রীতিমত দুর্ব্যবহার করেন মন্ত্রীপুত্র প্রকাশ। তার দুর্ব্যবহার ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। প্রকাশের কথার বিপরীতে সুনিতাও চুপ করে থাকেননি। সে অন্যায়ের প্রতিবাদ করে বলেছেন, “আমি আপনার চাকর নই যে, আপনি এমন ব্যবহার করবেন।”

এরপরে সুনিতা ভারচা রোড পুলিশ স্টেশনে ফোন করে পুরো ঘটনার কথা জানালে পুলিশ স্টেশন থেকে জানানো হয় তাদেরকে ছেড়ে দিতে। শুধু তাই নয়, এরপর ওই মহিলা কনস্টেবলকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। তবে পরিশেষে নড়েচড়ে বসেছে গুজরাট পুলিশ। ছেলেকে গ্রেফতার করার পরে মন্ত্রী অবশ্য জানিয়েছিলেন, তার শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তাকেই দেখতে যাচ্ছিলেন তার ছেলে। এমন কথা বলার পরও সেই পুলিশ কনস্টেবল তার গাড়ি ছাড়তে রাজি হননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026