নিউজ

৩১শে আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি

দেশে কোভিড-১৯ এর সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার ফলে ধীরে ধীরে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এবার আন্তর্জাতিক বানিজ্যিক যাত্রীবাহী বিমান চলাচলের উপর এবার নিষেধাজ্ঞা বাড়ালো ভারত। নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে ৩১শে আগস্ট পর্যন্ত। আগামী ৩১শে আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্থগিতাদেশ টানা হয়েছে। দেশ জুড়ে ক্রমে করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অসামরিক বিমান পরিবহণমন্ত্রক গত ৩১শে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

তবে জানান হয়েছে, আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং DGCA-এর বিশেষ অনুমোদিত বিমানের উপর কোনোরকম স্থগিতাদেশ টানা হবে না। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়িয়ে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে ফ্রান্স, জার্মানি, আমেরিকা বিমান পরিষেবা সচল করার লক্ষ্যে ভারতের সঙ্গে  ট্রান্সপোর্ট বাবল চুক্তি স্বাক্ষরিত হয়।  তবে আন্তঃদেশীয় রুটে বহন ক্ষমতা ৩৩ থেকে বাড়িয়ে তা ৪৫ শতাংশ করা হয়।

ট্রান্সপোর্ট বাবল চুক্তির মাধ্যমে আমেরিকা, ফ্রান্স সহ কয়েকটি দেশ অল্পসংখ্যক বিমান চালু করে। যার মাধ্যমে ভারতে আটকে পড়া নাগরিক ও বিদেশে আটকে পড়া ভারতের নাগরিককে ফিরিয়ে আনা হয়। কুয়েতের সঙ্গেও ভারতের বাবল চুক্তি স্বাক্ষর হয়। তার ফলে দুই দেশের আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনা হয়। আন্তঃদেশীয় বিমান ২৫শে মে থেকে চললেও গত ২৩শে মার্চ থেকে ভারতে এবং ভারত থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্থগিত রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026