নিউজ

নজরে চিন, শত্রু দমনের ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত

লাদাখ সীমান্তে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের বেশ কিছু দিন পর ক্রমে নিভছে যুদ্ধের আগুন। কিন্তু ভারতের তরফ থেকে কোনোরকম ঘাটতি রাখতে চাইছে না নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনীতে আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। তবে প্রথম দফার ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যে হাতে পেলেও এবার দ্বিতীয় দফায় আরও ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জন্য।

সংবাদ সংস্থা এএনআইের তরফে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা হয়েছে এই রাইফেল দেওয়া হচ্ছে সেনাদের বিশেষ আর্থিক ক্ষমতাকে ব্যবহার করে। এই রাইফেলগুলি তুলে দেওয়া হয়েছে নর্দান কম্যান্ড সহ অারও বেশ কিছু জায়গায় কর্মরত সেনাবাহিনীর কাছে। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, ভারত তাঁর সেনাবাহিনীর জন্য আরও দেড় লক্ষ অত্যাধুনিক রাইফেল কিনতে পারে।

আর এই রাইফেল সীমান্ত রক্ষা করার পাশাপাশি সন্ত্রাস দমনেও ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী। অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি ইনসাস রাইফেলগুলিকে বদলে এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে আমেরিকান অ্যাসল্ট রাইফেল। এছাড়াও ইজরায়েল থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য ১৬ হাজার লাইট মেশিন গান কেনার বরাত দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026