রেলে এবার বন্ধ হচ্ছে ব্রিটিশ আমলের খালাসি ব্যবস্থা। ব্রিটিশদের আমল থেকে চলে আসা টেলিফোনিক পরিচারক-কাম-ডাক খালাসির পদটিতে এবার নিয়োগ বন্ধ করল ভারতীয় রেল। এছাড়া রেলের পিয়ন (Railway Ban glow Peon) পদটির নিয়োগ আপাতত বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। আগস্ট মাসে রেলওয়ে বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এইসব পদগুলিতে নতুন করে নিয়োগ বন্ধ করা হচ্ছে রেলের তরফে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্র অনুযায়ী বাংলো পিওন রেলের কর্তাদের বাড়িতে বার্তা প্রেরণ করেন। যতদিন রেলের আধিকারিকরা বাংলোগুলি পান ততোদিন পিয়নেরা পরিষেবা পেয়ে থাকেন। আর এই নিয়ম চলে আসছে ব্রিটিশ আমল থেকে। চাইলে রেলের আধিকারিকরা বাংলোর পিয়ন ইচ্ছেমতো নিয়োগ করতে পারেন। তবে এখন সেই নিয়ম বদলে যাচ্ছে। আর এভাবে এই পদগুলিতে নিয়োগ করা যাবে না।
রেলওয়ে বোর্ডের তরফে নোটিশ জারি করে জানান হয়েছে, রেলওয়ে বোর্ড খালাসির পদটি আলোচনা করছে। নিয়োগ সংক্রান্ত বিষয়টি এখন আলোচনার স্তরে থাকলেও এই পদে নতুন নিয়োগ আর হবে না বলে জানিয়েছে রেল, এমনই খবর পিটিআই সূত্রে। এবং রেলের এই নয়া নির্দেশ কঠোরভাবে মানতে হবে রেলের সব শাখাকে। রেলের ওই পিয়নরা নিয়মিত কলকাতা, হুবলি, সেকান্দারবাদ, মুম্বাই, চেন্নাই জায়গাগুলিতে বার্তা প্রেরণ করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…