সম্প্রতি রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় ‘জিও মার্ট’-এর পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন রিলায়েন্স মালিক মুকেশ আম্বানি৷ এর মাধ্যমে স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷ যার ফলে হাতের মুঠোয় আসতে চলেছে মুদিখানার দোকানগুলি। জিও মার্ট ও হোয়াটসঅ্যাপের এই যৌথ উদ্যোগে পাড়ার ছোট মুদিখানাগুলি খুবই উপকৃত হতে চলেছে।
জানা গিয়েছে, হকার এবং ছোট মুদির দোকানগুলিকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপকে কাজে লাগাবে ‘জিও মার্ট’৷ উল্লেখযোগ্য, বর্তমানে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি৷ তাদের মাধ্যমেই এবার স্থানীয় মুদির দোকানগুলিকে একত্রিত করতে চলেছে ‘জিও মার্ট’৷
বর্তমানে মুদিখানার খরিদ্দাররা মূলত পাড়া বা স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে৷ কিন্তু জিওমার্টে রেজিস্টার করে দূরে দূরে গ্রাহক সংখ্যা বাড়ানো যাবে। রেজিস্টার করার পর হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারগুলি জিওমার্টের মাধ্যমে তা পৌঁছে দিতে পারবেন গ্রাহকের বাড়িতে৷ এরফলে ছোট মুদির দোকান ও ছোট ব্যবসায়ীরা খুব সহজেই তাদের ব্যবসা বাড়াতে পারবেন।
অন্যদিকে, যারা নতুন জিও মার্ট ব্যবহারকারী তাদের দেওয়া হবে বিনামূল্যে কোভিড-১৯ কেয়ার কিট৷ যার অর্থ হল জিও মার্টে যিনি প্রথম অর্ডার করবেন, তাকেই বিনামূল্যে এগুলি দেওয়া হবে৷ এই বিষয়ে মুকেশ আম্বানি বলেছেন ‘জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে দেশের প্রায় ৩ কোটি ছোট মুদির দোকানগুলিকে আর্থিক ভাবে আরও স্বচ্ছল করে তুলবে৷’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…