অফবিট

মৃত পুলিশকর্মীর মেয়ে হল IAS অফিসার, করলো বাবার স্বপ্ন পূরণ

শ্রেয়া চ্যাটার্জি – দিল্লির পুলিশ কনস্টেবল রাম সেহরাওয়াট ২০১৩ সালের একটি পথ দুর্ঘটনায় মারা যান। সাত বছর পর তার কন্যা সুইটি সেহরাওয়াট মৃত বাবার স্বপ্ন পূরণ করলো। সুইটি তার ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর চাকরি ছেড়ে দিয়ে এই চাকরির প্রস্তুতির জন্য পড়া শুরু করেছিলেন।

ইউ.পি.এস.সি পরীক্ষাতে ১৮৭ র‍্যাংক করেন সুইটি। এই কথা শুনে তার মা কমলেশ এবং ভাই হরিশ ভীষণ খুশি হয়েছেন। তারা সমস্ত আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবদের সুইটির সাফল্যর কথা জানিয়েছেন। তবে তিনি স্কুল, কলেজে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়গুলো এখন আর কোন কাজেই লাগবে না। সমস্ত কোচিং সেন্টার ছেড়ে দিয়ে তিনি বাড়িতে নিজে নিজেই হিউম্যানিটিজ, ভূগোল এবং ইতিহাস করেন। শেষ বছর তিনি পরীক্ষা দিতে গিয়ে মোটেই ভয় পাননি কারণ তিনি জানেন এবারে তিনি পাশ করবেন।

পুলিশ কমিশনার এস.এন শ্রী বাস্তব তাকে কংগ্র‍্যাচুলেট করেছেন। তার ভাই হরিশ হলেন সি.আই.এস.এফ দিল্লীর মেট্রোরেল সাব-ইন্সপেক্টর। অবশেষে, বাবার স্বপ্ন পূরণ করলো সুইটি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুইটি পিতা, স্বর্গ থেকেও তার মেয়েকে দেখছেন এবং আশীর্বাদ করছেন। মনের জোর থাকলে যে সবকিছুই করা যায় এটা প্রমাণ করে দিয়েছেন সুইটি। বাবা জীবিত থাকাকালীন এটি হলে তিনি বোধ হয় আরো বেশি আনন্দ পেতেন। কিন্তু যাইহোক মৃত্যুর পরও যে বাবার স্বপ্ন পূরণ করেছে মেয়েটি, তার জন্য তাকে স্যালুট।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026