অফবিট

বৃষ্টির মধ্যে টানা ৭ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিয়েছিলেন খোলা ম্যানহোল, জানুন সেই মহিলার পরিচয়

ভারী বৃষ্টির মধ্যে রাস্তার জমে থাকা জল বের করার জন্য খোলা ম্যানহোলের সামনে টানা ৭ ঘন্টা দাঁড়িয়ে পথচলতি মানুষকে সতর্ক করছিলেন এক মহিলা। ৪ আগস্ট মুম্বাইয়ের মতুঙ্গায় এই ঘটনা দেশপ্রেমের নজির গড়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। কিছু দিন আগে ভাইরাল হয়েছিল এই ভিডিওটি। জানা গেছে, কান্তা মূর্তি নামের সেই মহিলা ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এএনআই-এ দেওয়া এক সাক্ষাৎকারে কান্তা মূর্তি বলেন, ‘আমি জীবিকা নির্বাহের জন্য ফুল বিক্রি করি। আমার তিন সন্তানের পড়াশোনার খরচ চালাই। আমার অন্য পাঁচ সন্তান বিবাহিত। আমিই পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য।’ তিনি আরও জানান যে, একটি রেল দুর্ঘটনার কারণে তাঁর স্বামী পঙ্গু হয়ে পড়েছেন।

সাক্ষাৎকারে মূর্তি আরও যোগ করেন যে, ‘গত ৪ আগস্ট, শহরে অবিরাম বৃষ্টির কারণে সর্বত্র জল জমেছিল এবং লোকজন অসুবিধার সম্মুখীন হচ্ছিল। কিছু গাড়ি জলে ভেসে যাচ্ছিল এবং আমার বাড়ির জিনিসপত্রও ভেসে গিয়েছিল। তাই আমি রাস্তায় এসে ম্যানহোলটি খুলে ফেলেছিলাম যাতে নর্দমার জল বের হতে পারে।’ তিনি আরও জানান, তিনি জল বের করার জন্য ম্যানহোলটি খুলে সেখানে দাঁড়িয়ে ছিলেন এবং যানবাহনকে সতর্ক করেছিলেন। তবে বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশনের (বিএমসি) আধিকারিকরা পরে এসে এই কাজের জন্য তাকে তিরস্কার করেছিলেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমি সেখানে টানা সাত ঘন্টা জলে দাঁড়িয়ে ছিলাম। এই সময় অনেক লোক আমাকে নমস্কার করেন। কেউ কেউ আমাকে ছাতা এগিয়ে দিয়েছিল এবং একজন পুলিশ কর্মকর্তা আমাকে এই কাজের জন্য উৎহিত করেছিলেন। স্থানীয় লোকেরা বিএমসির কর্মকর্তাদের ফোন করেছিল কিন্তু কেউই এলো না। পরের দিন কিছু কর্মকর্তা এসেছিলেন। যারা নর্দমা খোলার জন্য আমাকে ধমক দেন।’

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026