নিউজ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে দুই লেজবিশিষ্ট ধূমকেতু, দেখা যাবে ভারতের আকাশে

প্রবল গতি নিয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে দুই লেজবিশিষ্ট ধূমকেতু নিওওয়াইস। যদিও তার আরও একটি নাম রয়েছে, যেটি হল সি/২০২০ এফ৩। জানা গিয়েছে ১৪ই জুলাইয়ের পর থেকে ভারতের আকাশে প্রতিদিন সূর্যাস্তের পর প্রায় ২০ মিনিট ধরে দেখা যাবে এই ধূমকেতুকে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এর উজ্জ্বলতা এতোটাই বেশি যার ফলে কোনও টেলিস্কোপ ছাড়াই খালি চোখে তা নজরে আসবে। ১৪ই জুলাই থেকে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম দিকে আকাশের নীচের দিকে প্রায় টানা ২০ দিন ধরে দৃশ্যমান হবে এই উজ্জ্বল ধূমকেতু ৷ তারপর ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাবে।

ধূমকেতুটিকে উত্তর গোলার্ধ থেকে উত্তর আকাশে বেশি সময় ধরে দেখা যাবে। আগামী ২২-২৩শে জুলাই পৃথিবী থেকে এটির দূরত্ব হবে ১০ কোটি কিলোমিটার। অর্থাৎ, সেইসময় পৃথিবীর থেকে সবচেয়ে কম দূরত্ব থাকবে ওই ধূমকেতুর। যদিও ধূমকেতুটির দুটি লেজ রয়েছে তবে এটির দ্বারা পৃথিবীর কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

এই বিষয়ে ওড়িশা তারামন্ডলের উপনির্দেশক ডাঃ শুভেন্দু পটনায়ক জানিয়েছেন, “নাসার তরফ থেকে চলতি বছরের মার্চে এই ধূমকেতুর কথা জানানো হয়েছিল। পৃথিবী থেকে এখন তার দূরত্ব মাত্র ২০ কোটি কিলোমিটার।” উল্লেখযোগ্য, নাসা স্পেস স্টেশন থেকে এর একটি ছবিও পোস্ট করেছেন মহাকাশচারী বব বেহেনকেন ৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026