নয়াদিল্লি: দুর্গা পুজোর সময় এরাজ্যে হবে না কোনও NET পরীক্ষা, ইতিমধ্যেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল৷ পরীক্ষা সূচি অনুযায়ী ২১, ২২ ও ২৩ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে নেট পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলো কেন্দ্র৷
দুর্গাপুজোর সময় পরীক্ষার দিন ফেলা নিয়ে আগেই সরব হয়েছিলো তৃণমূল৷ এনটিএ কে চিঠি দেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপরেই পরীক্ষা পিছোতে এমনকি পরীক্ষার পরিবর্তিত সূচি পরে জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷
দুর্গাপুজোর সময় যাতে রাজ্যে নেট পরীক্ষা না রাখা হয় সেই নিয়ে এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। আলোচনার পরে জানানো হয় শিক্ষামন্ত্রী অনুরোধ মেনে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন পুজোর সময় নেট পরীক্ষা নেওয়া হবে না। আর কেন্দ্রের এই সিদ্ধান্তে আপাতত খুশি পরীক্ষার্থীরা এবং স্বস্তিতে আছেন রাজ্যের মন্ত্রীরাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…