বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ইএসআইসি প্রকল্পের নিয়ম শিথিল করলো। দেশের ৪১ লক্ষ শিল্প শ্রমিককে সুবিধা দেওয়ার জন্য শিথিল করা হলো এই নিয়ম। ইএসআইসি এর আওতায় থাকা যেসমস্ত শ্রমিকরা এই করোনার সময় কাজ হারাচ্ছেন তাদের কথা ভেবেই এই নিয়ম শিথিল বলে জানিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের নেতৃত্বে এম্পলয়ি স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ESIC) বোর্ড এই প্রস্তাব অনুমোদন করেছে।
ইএসআইসি বোর্ড জানিয়েছে, ২৪শে মার্চ থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে যারা কাজ হারাবেন, তাঁদের শেষ তিন মাসের গড় বেতনের অর্ধেক অর্থাৎ ৫০% পরের তিন মাস পর্যন্ত সময়ের জন্য দেওয়া হবে। আগে যা ছিল ২৫%। এর সাথে এই টাকা পাওয়ার সময়সীমাও কমলো। এতদিন কাজ হারানোর পর এই টাকা পেতে সময় লাগতো ৯০ দিন, এবার ৩০ দিনের মধ্যেই এই টাকা পাওয়া যাবে। শিল্পকর্মীরা যারা প্রতি মাসে ২১,০০০ বা তার চেয়ে কম বেতন পান তাদের ইএসআইসি প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শ্রমিকরা নিজের টাকার শতাংশ সরাসরি ইএসআইসি এর শাখা অফিস থেকে তোলার আবেদন করতে হবে। সব খতিয়ে দেখে সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এতদিন কাজ হারানোর পর এই টাকা পেতে সময় লাগতো ৯০ দিন, এবার ৩০ দিনের মধ্যেই এই টাকা পাওয়া যাবে। শ্রমিকদের আধার নম্বরও লাগবে এই ক্ষেত্রে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…