নিউজ

ফের লকডাউন? আগামীকাল মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে করোনা সংক্রমণের সংখ্যা। এই অবস্থায় আগামী ২৭শে জুলাই দেশের সমস্ত রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিটি রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। আগামী ৩১শে জুলাই পর্যন্ত দেশে জারি থাকবে আনলক-২। তারপর আনলক-৩ এ কি কি ব্যবস্থা নেওয়া যায়, কোন কোন বিষয়ে ছাড় দেওয়া যেতে পারে ২৭ তারিখের বৈঠকে এই নিয়েই আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, ২৭ তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী রাজ্য গুলিতে এই মুহূর্তে করোনা পরিস্থিতি কেমন সেই বিষয়ে আলোচনা করবেন। এর সাথেই আনলক-৩ এ কি কি বিষয়ে আরও ছাড় দেওয়া যেতে পারে সেই বিষয়েও আলোচনা হবে। কেন্দ্রের তরফে রাজ্য গুলিকে আরও কি কি সুবিধা দেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হবে। মার্চ মাসে প্রথম দফার লকডাউনের সময় থেকেই রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ রোখার পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীদের সাথে।

ইতিমধ্যেই দেশে সংক্রমণ ছাড়িয়েছে ১৩ লক্ষ। প্রতিদিন আক্রান্তের সংখ্যায় নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তবে এসবের মধ্যেও আশার খবর ভারতে মৃত্যুর হার পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার চিন্তায় রেখেছে কেন্দ্রকে। এই রাজ্য গুলি হলো পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অসম। এই রাজ্য গুলির প্রসাশনকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে হবে এবং টেস্টের সংখ্যা আরও বাড়তে হবে। এখন দেখার নতুন আলোচনায় কি কি নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026