নিউজ

রাজ্যে একাধিক ট্রেন বাতিল করলো ভারতীয় রেল, দেখে নিন তালিকা

রাজ্যে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে। আর সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফ থেকে সপ্তাহে দুইদিন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। আপাতত আজ অর্থাৎ শনিবার ও ২৯ জুলাই বুধবার সম্পূর্ণ লকডাউন আছে। এই লকডাউনের জন্য বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের সময়  পরিবর্তন করা হয়েছে। আবার কিছু ট্রেন আছে যা বিশেষ কিছু স্টেশনে থামবে না।

ভারতীয় রেলের তরফ থেকে যে যে ক্ষেত্রে বদল করা হয়েছে, দেখে নিন তালিকা-

সম্পূর্ণ বাতিল ট্রেনের তালিকা-

১) কলকাতা-ভুবনেশ্বর-কলকাতা দুরন্ত এক্সপ্রেস – ২৭ তারিখ শিয়ালদহ ও ২৮ জুলাই ভুবনেশ্বর থেকে ছাড়ার কথা ছিল। এই ট্রেন বাতিল আছে।

২) ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল – ২৯ জুলাই যাত্রা করার কথা ছিল। এই ট্রেন ও বাতিল রয়েছে।

৩) যশবন্তপুর-হাওড়া-যশবন্তপুর দুরন্ত স্পেশাল – ২৮ তারিখ যশবন্তপুর থেকে ও ২৯ জুলাই হাওড়া থেকে যাত্রা করার কথা ছিল। এই ট্রেনটিকেও বাতিল ঘোষণা করা হয়েছে।

৪) শালিমার-পাটনা-শালিমার দুরন্ত স্পেশাল – পাটনা থেকে ২৮ জুলাই ও শালিমার থেকে ২৯ জুলাই ছাড়ার কথা ছিল। এই ট্রেনটি বাতিল হয়েছে।

যে যে ট্রেন আংশিক বাতিল হয়েছে, রইল তালিকা –

১) হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল – ২৯ জুলাই ভুবনেশ্বর থেকে হাওড়া পর্যন্ত বাতিল।

২) সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল – ২৮ জুলাইয়ের এই ট্রেন সেকেন্দ্রাবাদ থেকে ভুবনেশ্বর পর্যন্ত আসবে।

৩)  হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশাল – ২৯ জুলাই হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত বাতিল। ট্রেনটি ভুবনেশ্বর থেকে সেকেন্দ্রবাদের উদ্দেশ্য ছাড়বে।

কোন কোন স্টেশনে ট্রেন থামবে না, দেখে নিন তালিকা-

১) ভুবনেশ্বর-নয়া দিল্লি স্পেশাল – ২৯ জুলাই পুরুলিয়া স্টেশনে থামবে না।

২) ভুবনেশ্বর-নয়া দিল্লি এসি স্পেশাল –২৯ জুলাই হিজলি স্টেশনে থামবে না।

যে ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে , রইল তালিকা-

১) হাওড়া-মুম্বই স্পেশাল – ২৯ জুলাই হাওড়া থেকে রাত ৮ টার পরিবর্তে ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026