নিউজ

প্যাংগং লেকের ধার থেকে সরছে চীন সেনা, স্যাটেলাইটে ধরা পড়ল ছবি

কূটনৈতিক স্তরে দীর্ঘ আলোচনার পর লাদাখ থেকে সরছে চীনা সেনা। শুক্রবার সামনে আসা স্যাটেলাইট ইমেজ থেকে পরিষ্কার প্যাংগং লেকের ধার থেকে সরছে চীনা সেনা। তবে ওই এলাকায় এখনো কয়েকশ চীনা সেনার তাঁবু দেখা যাচ্ছে। এর আগে গত ২৬ জুনের স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল লেকের ধারে চীনা সৈন্যের ভিড়। আজকের ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে, সেই অংশ অনেকটাই ফাঁকা।

এর আগে গালওয়ান উপত্যকা থেকে সরেছিল চীনা সেনা। এবার প্যাংগং লেকের পার্শ্ববর্তী এলাকা থেকেও চীনা সেনা সরতে শুরু করলো। প্যাংগং লেক বরাবর সেনা ঘাঁটি বানিয়েছিল চীন। যদিও প্যাংগং লেকের ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত বরাবর টহল দিয়ে এসেছে ভারতীয় সেনা। কিন্তু চীনের দাবি ছিল ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। ফলে এই এলাকা নিয়েই দুই দেশের মধ্যে সংঘাত বাড়ছিল।

একদিকে চীনা সেনার সরে যাওয়ার ছবি, অন্যদিকে ভারতীয় বায়ুসেনার হাতে এসে পৌঁছালো অত্যাধুনিক কপ্টার চিনুক এবং অ্যাপাচে। এএইচ-৬৪ই অ্যাপাচে ও সিএইচ-৪৭ এফ(আই) কপ্টার এবার থেকে ব্যবহার করবে ভারতীয় বায়ুসেনা। বোয়িংয়ের থেকে কেনা ২২ টি অ্যাপাচে কপ্টারের মধ্যে বাকি থাকা শেষ পাঁচটি কপ্টার এসে পৌঁছেছে। এর আগে গত মার্চ মাসে বরাত দেওয়া ১৫ টি চিনুক কপ্টারের মধ্যে বাকি থাকা শেষ পাঁচটি কপ্টার তুলে দেওয়া ভারতীয় বায়ুসেনার হাতে। শুক্রবার সেগুলি এসে পৌঁছয় হিন্ডানে বায়ুসেনা ঘাঁটিতে।

এই অ্যাপাচে এবং চিনুক কপ্টার গুলি আসায় বায়ুসেনার শক্তি যে আরও বাড়বে সেকথা বলাই বাহুল্য। অ্যাপাচে কপ্টার সবচেয়ে বেশি ব্যবহার করে মার্কিন সেনা। এবার ভারতও সেই তালিকায় যুক্ত হলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026