বুধবার এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা এলাকায় সপরিবারে নিহত হলেন এক বিজেপি নেতা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ওয়াসিম আহমেদ বারী ও তার পরিবারের সদস্যদের উপর এদিন নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। একইসঙ্গে তার ভাই ওমর বারী ও বাবা বশির আহমেদও এই সন্ত্রাসী হামলায় মারা যান। এদিন বেলা ১১ নাগাদ সন্ত্রাসীরা যখন নির্বিচারে গুলি চালায় সেই সময় বাবা ও ভাইয়ের সঙ্গেই এই বিজেপি নেতা পরিবারের মালিকানাধীন একটি দোকানের ভিতরে ছিল। সেই দোকানটি ঠিক থানার পাশেই অবস্থিত। ওয়াসিম আহমেদ বারী বিজেপির জেলা সভাপতি ছিলেন।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বিজেপি কর্মী, তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন ও বিজেপি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ডিজিপি দিলবাগ সিংহ জানান, জঙ্গিদের গুলিতে আহত বারীর ভাই ও পিতাকে বান্দিপোরা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের মৃত্যু হয়। সন্ত্রাসী হামলার পরপরই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জঙ্গিহানায় দলীয় নেতার মৃত্যু হওয়ায় শোক প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…