নিউজ

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, স্বস্তির খবর দিলেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। স্বস্তির খবর শোনালেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ট্যুইট করে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র জানিয়েছেন, বাবা এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের থেকে ভালো আছেন তিনি। ট্যুইটে তিনি লেখেন, “আমার বাবা বরাবরের যোদ্ধা। চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এবং তাঁর সব মাপকাঠি স্থিতিশীল আছে। আপনারা বাবার সুস্থতার জন্য প্রার্থনা করুন।”

সোমবার মাথায় অস্ত্রপচারের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। ক্রমশই তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার সেনা হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতি এখনও সংকট জনক অবস্থাতেই আছেন। তবে তাঁর হৃদ‌যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এখনও। এরপর গতকাল রাতেই অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ধীর গতিতে হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা।

রবিবার রাতে তাঁর দিল্লির বাসভবনের বাথরুমের মেঝেতে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। কিন্তু তারপর অস্ত্রোপচারের জায়গা থেকে ফের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মস্তিষ্কের অন্যান্য অংশেও রক্তক্ষরণ হয়। তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন, সাড়া দিচ্ছিলেন না চিকিৎসায়। এর মাঝে রবিবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026