গত ৫ই আগস্ট বহু বিতর্কিত অযোধ্যার জমিতে রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হয়। মন্দিরের পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন ভূমি পুজো শেষ হওয়ার পরই তোরজোর শুরু হয়েছে মন্দির নির্মাণে। বুধবার রাম মন্দিরের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, মন্দির নির্মাণে লোহার ব্যবহার হবে না। শুধুমাত্র পাথর দিয়েই তৈরি হবে এই মন্দির। আর তাতে মন্দির স্বমহিমায় ১০০০ বছর টিকে থাকবে, এমনটাই জানিয়েছেন চম্পত রাই।
আর এতো বছর টিকে থাকার জন্য মন্দির তৈরিতে লাগবে তামার রড। চম্পত জানিয়েছেন, ১০ হাজার তামার রডের প্রয়োজন মন্দির নির্মাণে। আর তার জন্য আমজনতাকে আহ্বান জানিয়েছেন এই বিপুল সংখ্যক তামার রড দিয়ে মন্দির নির্মাণে সাহায্য করতে। শুধুমাত্র জল শোষণ করেই মন্দির জিইয়ে থাকবে দীর্ঘ ১০০০ বছর। তিনি আরও জানিয়েছেন, ৩০ থেকে ৪০ মাসের মধ্যে সম্পূর্ণ হবে মন্দির তৈরির কাজ।
জানা গিয়েছে, মন্দির নির্মাণের আগে জমিটির মাটি পরীক্ষা করবেন আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞ দল। মন্দির তৈরিতে যুক্ত থাকবে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। মন্দির নির্মাণের সম্পূর্ণ দায়িত্বে থাকবে লরসেন অ্যান্ড টুবরো। বিশালাকার রাম মন্দির নির্মাণে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন রাম মন্দিরের সাধারণ সম্পাদক চম্পত রাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…