ভারতঃ প্রয়াত হলেন স্বামী অগ্নিবেশ, আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্য সমাজের এই নেতা। দিল্লিতে লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স ইনস্টিটিউটে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার থেকে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। অনেক দিন ধরেই তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন।
এরপর তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়। শারীরিক অবস্থার অবনতি হতে হতে এদিন সন্ধ্যা ৬টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বামী অগ্নিবেশ। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ।
প্রসঙ্গত, হরিয়ানার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন স্বামী অগ্নিবেশ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে একজন লেকচারার হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন স্বামী অগ্নিবেশ। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রীও হওয়ার পাশাপাশি তিনি ইউনাইটেড নেশনসের হয়েও কাজ করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…