নিউজ

ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে আরও একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র

দেশ জুড়ে লকডাউন জারি থাকার জন্য ভেঙে পড়েছে অর্থনৈতিক পরিকাঠামো। এই অবস্থায়, অর্থনীতিকে চাঙ্গা করতে পরিকাঠামোর ক্ষেত্রে বেশ কয়েকটি বড় ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। এর আগেও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কয়েকটি বড় ঘোষণা করেছিল মোদী সরকার, এবার আরও একটি ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ১৩ই আগস্ট কেন্দ্র অর্থনৈতিক ক্ষেত্রে নতুন পদক্ষেপের কথা ঘোষণা করতে পারে।

এর আগে দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর কেন্দ্রের তরফে দুটি আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। প্রথমবারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মহিলা, গরিব ও প্রবীণ নাগরিকদের অর্থ ও খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করা হয় এবং দ্বিতীয়বারে ২০ লক্ষ কোটি টাকার আত্মনির্ভর প্যাকেজ ঘোষণা করা হয়। কৃষি ক্ষেত্রেও একাধিক সংস্কার মূলক ঘোষণা করা হয়।

দেশীয় শিল্প গুলির আন্তর্জাতিক বাজারে যাতে টিকে থাকতে পারে তার জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হতে পারে নতুন ঘোষণায়। এমনকি কর কাঠামোও সংস্কার করা হতে পারে। অর্থ মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, লকডাউনের ফলে হওয়া আর্থিক ক্ষতির থেকে যাতে শিল্প গুলি আবার ঘুরে দাঁড়াতে পারে তার জন্যই এই আর্থিক পদক্ষেপ নেওয়া হবে। আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে এই আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করবে কেন্দ্র।

মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে শিল্পোৎপাদন কমেছে ৩৬ শতাংশ। যদিও এর জন্যে অনেকাংশে দেশে জারি থাকা লকডাউন দায়ী। এই অবস্থায় কেন্দ্রের তরফে সমীক্ষা করে দেখা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে। কোন কোন পদক্ষেপ নিলে আন্তর্জাতিক শিল্পমহল ভারতে বিনিয়োগ করতে আগ্রহী হবে সেগুলি খতিয়ে দেখছে কেন্দ্র। নতুন আর্থিক প্যাকেজে তার উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশীয় শিল্পকে চাঙ্গা করতে ইমপোর্ট ডিউটি বাড়ানো হতে পারে। কারণ, সরকার মনে করছে বিদেশি পণ্যের দাম বেশি হলে দেশে উৎপাদিত পণ্যের চাহিদা বাড়বে। এখন দেখার নতুন ঘোষণায় কেন্দ্র সরকার আর কি কি আর্থিক সুবিধা দেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026