নিউজ

অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের অনুমতি মিলল ভারতে

সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ জুড়ে ক্রমশ বেড়ে চলেছে করোনার সংক্রমণ ৷ প্রতিদিনই নিজেদের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ৷ সারা বিশ্ব জুড়েই তার ভয়াবহতা ছড়িয়ে দিয়েছে করোনা ভাইরাস। তাই করোনা ভ্যাকসিনের আবিষ্কারে সচেষ্ট সারা বিশ্ব। ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে ভারতবর্ষও৷ এই অবস্থায় দাঁড়িয়ে আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন ৷ সেই ভ্যাকসিনেরই ক্লিনিক্ল্যাল ট্রায়াল মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

সুইডিশ-ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রজেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনা ভ্যাকসিন তৈরি করার পথে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। অক্সফোর্ডের ফর্মুলায় ভারতে ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এই ভ্যাকসিনটির নাম রাখা হয়েছে ‘কোভিশিল্ড’। সোমবার এই কোভিশিল্ডের দ্বিতীয় ও তৃতীয় দফায় মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র মিলেছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই সংক্রান্ত অনুমতি দিয়েছে সিরাম ইনস্টিউট অফ ইন্ডিয়াকে।

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের তৈরি এই প্রতিষেধক টিকার প্রথম দফার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ আগেই হয়ে গিয়েছে। চূড়ান্ত পরীক্ষার আগে ডিসিজিএ- থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। এর ফলে ভারতে করোনা ভ্যাগসি মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের কাজ আরও কয়েক ধাপ এগিয়ে গেল।

Anirban Kundu

Recent Posts

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026