নিউজ

চোখ ধাঁধানো সৌন্দর্যের সাথে সেজে উঠছে অযোধ্যার রেলস্টেশন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা আগামী ৫ই আগস্ট সম্পন্ন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমি পুজো। আর অন্যদিকে এই মন্দিরের কাজ শেষ হওয়ার আগেই মন্দিরের আদলেই তৈরি হতে চলেছে অযোধ্যা রেলস্টেশন। এই বিষয়ে রবিবার জানানো হয়েছে, অযোধ্যা রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণের বাজেট হিসেবে চলতি বছর ৮০ কোটি থেকে বাড়িয়ে ১০৪ কোটি টাকা করা হয়েছে।

উল্লেখযোগ্য, বর্তমানের অযোধ্যা স্টেশনটি দেখতে সম্পূর্ণ একটি মন্দিরের মতো। বেশ কয়েক বছর আগেই এটিকে পুনর্নবীকরণের জন্য চিহ্নিত করা হয়েছিল। নতুন নকশায় মন্দিরের মতো চেহারা ধরে রাখা, ভীড় সামলানোর ক্ষমতা বাড়ানোসহ আরও কিছু সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে।

এই পুনর্নির্মাণটি দুই দফায় করা হচ্ছে। প্রথম পর্যায়ে প্ল্যাটফর্ম অঞ্চলগুলির উন্নয়ন করা হবে। আর দ্বিতীয় দফায় নতুন টয়লেট, ডরমেটরি, টিকিট ঘর এবং চলাচলকারী জায়গা বৃদ্ধি ইত্যাদির মতো নতুন সুবিধাসহ নতুন স্টেশনের বিল্ডিংটি নির্মাণ করা হবে। একইসাথে স্টেশনে থাকবে পর্যটক কেন্দ্র. ট্যাক্সি বুথ, শিশু বিহার, ভিআইপি লাউঞ্জ, সেমিনার হল ও ভিআইপি অতিথি নিবাস।

রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল ট্যুইট করে জানিয়েছেন, “রামমন্দির পরিদর্শন করা কোটি কোটি ভক্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অযোধ্যা স্টেশন পুনর্নির্মাণ করছে রেলপথ।” অন্যদিকে রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে কোনওরকম খুঁত রাখতে চাইছেন না যোগী আদিত্যনাথের সরকার। জানা গিয়েছে এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন প্রায় ২০০ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026