নিউজ

হেলমেট না পরায় যুবকের কপালে ঢুকিয়ে দেওয়া হলো চাবি, দেখুন ভিডিও

আরও একবার পুলিশের অমানবিক ব্যবহারের সাক্ষী থাকলো ভারতবাসী। হেলমেট না পরার কারণে কপালে চাবি ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলো উত্তরাখন্ডে। সোমবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুর শহরে ঘটনাটি ঘটে। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি ভারতবার্তা) এক ব্যক্তি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন যে, হেলমেট না পরে বন্ধুদের সঙ্গে বাইক চালানোর সময় তাদের থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। ট্রাফিক ব্যবস্থার নিয়মকানুনের বিষয়ে তাদের মধ্যে তর্ক চলার সময় পুলিশ ওই ব্যক্তির বাইক থেকে চাবি নিয়ে কপালে আঘাত করে। যা ওই ব্যক্তির কপালে ঢুকে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কপালে চাবি মারার চিহ্নটি স্পষ্ট বোঝা যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওটি টুইটারে ভাইরাল হওয়ার পর পুলিশের ভয়াবহ বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। উত্তরাখণ্ডের সিনিয়র পুলিশ অফিসার অশোক কুমারের নির্দেশে অভিযুক্ত তিন পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুধু স্যোশাল মিডিয়ায় থেমে থাকেনি এই ভয়াবহ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ। এই ঘটনায় এলাকার মানুষ বিক্ষোভে সামিল হন। পরে স্থানীয় বিধায়ক রাজকুমার থুকরালের হস্তক্ষেপে এলাকার বাসিন্দারা শান্ত হলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026