নিউজ

ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়া এবং নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়ে চলেছে। আগামী সপ্তাহেও চলবে এই দুর্যোগ, জানালো দিল্লির মৌসম ভবন। গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে উত্তর পূর্বের রাজ্য গুলির বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রবল বৃষ্টির জন্য ওড়িশা, বিহার সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারে বন্যা দুর্গত মানুষের পরিমাণ বেড়ে ৮২ লক্ষ ছাড়িয়েছে। চলতি সপ্তাহেও প্রবল বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

মহারাষ্ট্রেও চলছে প্রবল বৃষ্টি। মহারাষ্ট্রে ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। মহারাষ্ট্রের মুম্বই, থানে, রায়গড় ও কঙ্কন এলাকায় শনিবার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী সপ্তাহেও এই এলাকা গুলি ভাসতে পারে বৃষ্টিতে। মহারাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রদেশেও জারি করা হয়েছে অ্যালার্ট। মৌসম বিভাগ জানিয়েছে, মধ্যপ্রদেশের ছয়টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহেও বৃষ্টি হবে। এর আগে একটি নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে আগামী সপ্তাহেও প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026