নিউজ

ধেয়ে আসছে আরও ভয়ানক বৃষ্টি, সতর্কবার্তা দিল হাওয়া অফিস

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চললেও IMD জানিয়েছে এবার উত্তর ভারতেও বৃষ্টি শুরু হবে। বৃষ্টি হতে পারে ভারী থেকে অতিভারী। প্রবল বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে উত্তর ভারতে। IMD জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ভাগে প্রবল বৃষ্টিতে বহু পথঘাটে জল জমে যেতে পারে। দিল্লিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে দিল্লি সহ রাজধানী অঞ্চলে, এমনটাই জানিয়েছে IMD। শুধু দিল্লি নয়, বৃষ্টি হবে নয়ডা, পালওয়াল, গুরুগ্রাম, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, অঞ্চলগুলিতেও। প্রবল বৃষ্টির জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি চলেছে।

কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ রাজ্যের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের অনেক নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে গিয়েছে বলে জানা গিয়েছে। মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026