জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজটি ২০২১ সালের মধ্যে তৈরি হয়ে যাবে এবং ২০২২ সালের মধ্যে প্রথমবারের মতো এই ব্রীজ দিয়ে ট্রেন চলবে। রবিবার একথা জানিয়েছেন, ব্রীজের নির্মাণকাজের সাথে সংযুক্ত কর্তারা। জম্মু এবং কাশ্মীরের চেনাব নদীর উপরে গড়ে ওঠা এই ব্রীজের নির্মাণকার্য শুরু হয়েছিল ২০১৯ সালে। তবে কাজ শেষ হতে এখনও লাগতে পারে একবছরের বেশি সময়। জানা গিয়েছে, ২০২২ সালের মধ্যেই এটির ট্র্যাকে চলতে পারে রেল।
ভারতের অন্যান্য প্রদেশ থেকে এই অঞ্চলে সরাসরি প্রবেশের ক্ষেত্রে খুবই সহায়ক হবে এই ব্রীজটি। ৪৬৭ মিটার চওড়া এবং ভূপৃষ্ট থেকে ৩৫৯ মিটার উচ্চতার এই ব্রীজটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও বেশ খানিকটা উঁচু হতে চলেছে। সরকারি আধিকারিকের দেওয়া তথ্যে জানা যাচ্ছে, এটি তৈরি করা হচ্ছে ২৬৬ কিমি প্রতি ঘন্টার গতিবেগের সহনশীলতা সম্পন্ন কারিগরি দিয়ে।
উল্লেখযোগ্য, কাশ্মীরের উধমপুর-কাতরার ২৫ কিমি, বানিহাল-কোয়াজিগুন্ডের ১৮ কিমি এবং কোয়াজিগুন্ড-বারমুল্লাহর ১১৮ কিমি এলাকা ইতিমধ্যেই কমিশন করা হয়ে গিয়েছে। এছাড়া নির্মাণকার্যের শেষ পর্যায়ে কাতরা-বানিহালের ১১১ কিমি এলাকার কাজ বর্তমানে চলছে। এই প্রকল্পটির জন্য প্রধানমন্ত্রী উন্নয়ন যোজনার তরফে ৮০,০৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ব্রীজটি উপত্যকা এলাকার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন করবে বলেই আশা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…