সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ভারত এখনও করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে স্থানীয় সংক্রমণের স্তরে অর্থাৎ local transmission স্টেজেই রয়েছে। ICMR-র তরফে লব আগরওয়াল বলেছেন যে ভারত এখনও স্থানীয় সংক্রমণের স্টেজেই আছে। তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে ‘গোষ্ঠী’ শব্দটি ব্যবহার করলে তার একটা আলাদা কারণ আছে। মানুষ এই শব্দটিকে সঠিকভাবে ব্যবহার করছেন না।
সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ভারত এখনও দ্বিতীয় স্টেজে আছে। এই স্টেজের ক্ষেত্রে বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে থেকে সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে কম মানুষের শরীরে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। সুতরাং এটি স্থানীয় স্টেজের অন্তর্গত।
তৃতীয় স্টেজের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি অন্য কোনো আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত দেশের থেকে আগত ব্যক্তির সংস্পর্শে আসে না। কিন্তু তবুও সংক্রমণ হতে পারে। তাই এই স্টেজে সংক্রমণের উৎস খুঁজে বার করা কঠিন হয়ে পড়ে।
গত মঙ্গলবার থেকে ভারতে লকডাউন চালু করা হয়েছে। তবে লকডাউনের পর থেকে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ভারতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৯ জনের। তবে ভারতে করোনা সংক্রমণ বন্ধ করার জন্য কেন্দ্র তথা সমগ্র রাজ্যগুলির তরফ থেকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…