খেলা

IND vs PAK: মুখোমুখি ভারত-পাকিস্তান, প্রাণঘাতী এই খেলোয়াড়কে নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করবেন রোহিত শর্মা

এশিয়া কাপের শুরুতেই পাকিস্তান এবং হংকংকে হারিয়ে সুপার-৪ এ খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। এদিকে গতকাল বাঁচা-মরার লড়াইয়ে হংকংকে ১৫৫ রানে হারিয়ে সুপার-৪-এ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দুই মহারথীর লড়াই দেখতে এখন চরম উত্তেজনা ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে চোটের কারণে ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার স্থানে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। আসুন জেনে নেওয়া যাক, কেমন হবে ভারতের শক্তিশালী একাদশ-

টপ অর্ডার: পরপর দুটি ম্যাচে ভালো শুরু করলেও ইনিংস দীর্ঘ করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে, দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসা কে এল রাহুল এখনো রান পাওয়ার জন্য লড়াই করছেন। মনে করা হচ্ছে, বিগত দুটি ম্যাচের মত পাকিস্তানের বিপক্ষে ওপেনিং করবেন রোহিত-রাহুল। ইতিপূর্বে একাধিক ম্যাচে এই দুই ব্যাটসম্যানের বিস্ফোরক ব্যাটিং উপভোগ করছে বিশ্ব ক্রিকেট। এদিকে হংকং-এর বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশত রানের ইনিংসের সুবাদে ভারতের সুপারস্টার ব্যাটসম্যান তথা রান মেশিন বিরাট কোহলির তিন নম্বরে নামা নিশ্চিত।

মিডল অর্ডার: পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচ ভারতীয় দলে চার নম্বরে জায়গা নিশ্চিত সূর্যকুমার যাদবের। হংকং-এর বিরুদ্ধে মাত্র ২৬ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাছাড়া সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঝড়ো সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব। একই সঙ্গে পঞ্চম ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে দলে দায়িত্ব পালন করতে পারেন দীনেশ কার্তিক। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে বিধ্বংসী হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া। তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বিগত ম্যাচে জয় সূচক ইনিংস খেলেছিলেন তিনি। তাই ছয় নম্বরে জায়গা পাওয়া নিশ্চিত তার।

বোলার: দুবাইয়ের পিচ সবসময়ই স্পিনারদের জন্য সহায়ক। এমন পরিস্থিতিতে অবশ্যই ৩ স্পিনার নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে চাইবেন অধিনায়ক রোহিত শর্মা। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতে দলে জায়গা পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ভারতীয় দলে স্পিন বিভাগ আরও শক্তিশালী করবেন অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। স্পিনারের পাশাপাশি ফাস্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে ভুবনেশ্বর কুমার এবং আরশদীপ সিংকে। আবেশ খানের অদক্ষ বোলিংয়ের কারনে তাকে দলের বাইরের রাস্তা দেখাতে পারেন রোহিত শর্মা।

এক নজরে দেখে নিন ভারতের সম্ভাব্য প্লেয়িং-১১: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026