খেলা

IND vs PAK: T20 বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, এই ১১ জনকে নিয়ে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া

আজ ক্রিকেটের ২২ গজে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে মহারণে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী এই দুটি দলের মধ্যকর লড়াই দেখতে প্রায় এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল বিরাট কোহলিরা। তাই আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ চাপে থাকবে ভারতীয় দল এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

চোটের কারণে ইতিমধ্যে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ এবং বিশ্বসেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাই ক্রিকেটের মেগা আসরে তাদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে রোহিত শর্মাদের। দেখে নিন আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ-

১. ওপেনিং জুটি: আগামীকাল শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যাটিং অর্ডার লিড করবেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক কে এল রাহুল।

২. মিডল অর্ডার: চলতি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান দিয়ে সাজানো বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ব্যাটিং অর্ডারে তৃতীয় নম্বরে বিরাট কোহলি এবং চতুর্থ স্থানে ভারতের ৩৬০⁰ সূর্য কুমার যাদব ব্যাটিং করতে নামবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান তথা বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফিনিশার দীনেশ কার্তিক সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

৩. অলরাউন্ডার: ব্যাট-বলে বিরোধী দলকে ধ্বংস করতে পারেন চোট কাটিয়ে দলে ফেরা হার্দিক পান্ডিয়া। বর্তমানে বল এবং ব্যাট হাতে তিনি ভারতীয় দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। তাছাড়া রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল।

৪. স্পিনার: শক্তিশালী পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে দিশেহারা করতে ভারতীয় দলে অক্ষর প্যাটেলের সঙ্গে যুক্ত হতে চলেছেন চতুর বোলার চাহাল। বর্তমানে বল হাতে তেমন সফল না হলেও যেকোনো সময় বিরোধীদলের জন্য বিপদ ডেকে আনতে পারদর্শী তিনি।

৫. পেসার: জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে ভারতীয় দলে ডাক পেয়েই অনুশীলন ম্যাচে বিধ্বংসী বোলিং করেছিলেন মোহাম্মদ সামি। ডেথ ওভারে বিধ্বংসী বোলিং করতে ভারতীয় দলের তার জায়গা এক প্রকার নিশ্চিত। তাছাড়া অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার এবং তরুণ পেসার আরশদীপ সিংকে দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এক নজরে ভারতের শক্তিশালী একাদশ: রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026