নিউজ

India Pakistan rail ticket: ১৯৪৭ সালে ভারত থেকে পাকিস্তান যাওয়া ছিল এতটাই সস্তা, ভাইরাল পুরনো ট্রেনের টিকিট

সোশ্যাল মিডিয়ায় কখন কী ভাইরাল হয় তা আজকের দিনে আগে থেকে আর বলা যায় না। সাম্প্রতিক সময়ে পুরনো বিয়ের কার্ড থেকে শুরু করে পুরনো গাড়ির বিল পর্যন্ত নানা ধরনের পুরনো জিনিস মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এই তালিকায় 37 বছর পুরোনো একটি রেস্তোরাঁর বিল প্রথম প্রকাশ করা হয়েছিল, যা দেখে সবাই জানতে পেরেছিলেন যে, সে সময় একটি ভাল রেস্তোরাঁতেও শাহী পনির পাওয়া যেত মাত্র ৮ টাকায় এবং ডাল মাখানি মাত্র ৫ টাকায়। এই বিল দেখার পর মানুষও একে নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছিলেন। তবে এবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একটি ট্রেনের টিকিট। তবে এটি যে সে টিকিট কিন্তু না। এটি আসলে ১৯৪৭ সালের একটি ট্রেনের টিকিট, যা ভারত ও পাকিস্তানের স্বাধীনতার প্রথম দিকের একটি টিকিট। বর্তমানে, ভারত ও পাকিস্তানের স্বাধীনতার প্রথম দিকের এই রেলের টিকিট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।

আপনাদের জানিয়ে রাখি, এই টিকিটটি পাকিস্তানের রাওয়ালপিন্ডি এবং অমৃতসরের মধ্যে ট্রেন ভ্রমণের। এই রেলের টিকিটে মোট নয়জনের নাম লেখা আছে। এই টিকিট অনুযায়ী, সেই সময়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতের অমৃতসর পর্যন্ত নয় জনের ট্রেনের টিকিটের দাম ছিল মাত্র ৩৬ টাকা ৯ আনা। অর্থাৎ, ভারত-পাকিস্তানের মধ্যে রেলের ভাড়া ছিল জনপ্রতি মাত্র ৪ টাকা। আশ্চর্যজনকভাবে, এই টিকিটটি থার্ড এসির, যা আরো বেশি অবাক করছে সকলকে।

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রযুক্তি ও সামাজিক কাঠামোর দিক থেকে হয়তো অনেক পরিবর্তন হয়েছে। তবে, এখন এই পুরানো টিকিট, বিল এবং কার্ডগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন আকর্ষণীয় পোস্ট ভাইরাল হচ্ছে। এই টিকিটটি ১৭ সেপ্টেম্বর ১৯৪৭ সালের। এই টিকিটের ছবি পাকিস্তান রেল লাভার্স নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে শেয়ার করা হয়েছে, যা এ পর্যন্ত ১৫ হাজার মানুষ লাইক করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026